Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বাংলার ধারাবাহিক টপ-অর্ডার ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরণ আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হতে চলা ২০২৫-২০২৬ রঞ্জি ট্রফিতে শক্তিশালী বেঙ্গল সিনিয়র পুরুষ দলের নেতৃত্ব দেবেন। বুধবার ১৫ জনের দল ঘোষণা করা হল। প্রতিভাবান উইকেট-রক্ষক ব্যাটসম্যান অভিষেক পোড়েলকে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। মহম্মদ শামি এবং আকাশ দীপের তারকা ফাস্ট বোলিং জুটির অন্তর্ভুক্তির ফলে বাংলার বোলিং বিভাগ আরও শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে।

অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার, সুদীপ চ্যাটার্জী এবং তরুণ সুদীপ ঘরামি ব্যাটিং লাইনআপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তরুণ রাহুল প্রসাদ, সৌরভ কৃষ্ণ সিং এবং বিশাল ভাটি বড় মঞ্চে ভালো করার জন্য মুখিয়ে থাকবেন।

দলের প্রধান কোচ লক্ষ্মী রতন শুক্লা ছাড়াও কোচিং স্টাফে রয়েছে‌ন অরূপ ভট্টাচার্য, শিবশঙ্কর পাল এবং চরণজিৎ সিং মাথারু।

বাংলা ১৫ অক্টোবর ইডেন গার্ডেনে উত্তরাখণ্ডের বিরুদ্ধে তাদের রঞ্জি ট্রফি অভিযান শুরু করবে এবং ২৫ অক্টোবর ঘরের মাঠে গুজরাটের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে।

বাংলা দল: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), অভিষেক পোরেল (সহঅধিনায়ক/উইকেটকিপার), সুদীপ কুমার ঘরামি, অনুস্টুপ মজুমদার, সুদীপ চ্যাটার্জি, সুমন্ত গুপ্ত, সৌরভ সিং, বিশাল ভাটি, মহম্মদ শামি, আকাশ দীপ, সুরজ সিন্ধু জয়সওয়াল, শাকির হাবিব গান্ধী (উইকেট কিপার), ঈশান পোরেল, কাজি জুনেইদ সইফি, রাহুল প্রসাদ, সুমিত মোহন্ত, বিকাশ সিং।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *