Cart Total Items (0)

Cart

All Sports
বাংলার ধারাবাহিক টপ-অর্ডার ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরণ আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হতে চলা ২০২৫-২০২৬ রঞ্জি ট্রফিতে শক্তিশালী বেঙ্গল সিনিয়র পুরুষ দলের নেতৃত্ব দেবেন বলে বুধবার ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে জ্বর এবং কুঁচকির চোটের কারণে খেলতে পারবেন না সেন্ট্রাল জোনের অধিনায়ক ধ্রুব জুরেল এবং ইস্ট জোনের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ।
অভিমন্যু ঈশ্বরণের পর এবার শ্রেয়াস আইয়ারের বাবা সন্তোষ আইয়ার ক্ষোভ প্রকাশ করেছেন এশিয়ার কাপের দলে তাঁর ছেলে সুযোগ না পাওয়ায়। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরমেন্স করার পরও শ্রেয়াস কেন এশিয়ান কাপের দলে নির্বাচিত হলেন না, তা দুর্বোধ্য ঠেকেছে বাবা সন্তোষের...
প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরণের টেস্ট অভিষেক দ্রুত করার পক্ষেই মত দিয়েছেন। ২০২১-২২ মরসুমে জাতীয় দলে প্রথম ডাক পাওয়ার পর থেকে বাংলার এই অধিনায়ক বেঞ্চওয়ার্মারের ভূমিকা পালন করে চলেছেন।
ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরকে একহাত নিয়েছেন অভিমন্যু ঈশ্বরণের বাবা। বলেছেন, গম্ভীরের অবিবেচনার জন্যই তাঁর ছেলে চরম হতাশায় ভুগছে। অভিমন্যুর পরিবর্তে করুণ নায়ারকে বাছাই করার পিছনে কোনও যুক্তি তিনি খুঁজে পাননি।
আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় ‘এ’ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে করুণ নায়ার এবং ঈশান কিষাণকে। অভিমন্যু ঈশ্বরণ এই দলকে নেতৃত্ব দেবেন। দলে যশস্বী জয়সওয়ালও রয়েছেন।