Cart Total Items (0)

Cart

All Sports
ওডিআই বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: ভারতের তারকা ওপেনার শুবমান গিল, যিনি তাদের এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েও দলকে জয়ের স্বাদ দিতে পারেনি, তিনি মেনে নিলেন ভুল। তিনি মনে করেন তাঁর ইনিংসটি যদি স্বাভাবিকভাবে খেলতেন তবে ভারত বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতত। গিলের ১৩৩ বলে ১২১ রানের ইনিংস নিয়ে কোনও সমালোচনার অবকাশই ছিল না। কিন্তু বাংলাদেশের ২৬৫/৮ রানকে ছাঁপিয়ে যাওয়া ভারতের পক্ষে সম্ভব হয়নি। শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপ সুপার ফোর ২০২৩-এর লড়াইয়ে ফাইনালিস্ট ভারতকে পরাজিত করে বাংলাদেশ তাদের এশিয়া কাপ ২০২৩ অভিযান শেষ করল আত্মবিশ্বাসের সঙ্গে। যার ফলে গিলের ১২১ রান এবং অক্ষর প্যাটেলের ৪২ রান বৃথা হয়ে গিয়েছে।

“আমি আসলে যখন আউট হয়েছিলাম…. আমি কিছু ভুল করেছিলাম এবং আমি মনে করি এটি আমার দিক থেকে একটি ভুল হিসেব ছিল। আমি যদি কিছুটা স্বাভাবিকভাবে ব্যাটিং করতাম এবং আক্রমণাত্মকভাবে না করে তবে আমার মনে হয় আমাদের লক্ষে পৌঁছে যাওয়া সম্ভব হতো। কিন্তু এই সবই আমাদের জন্য শিক্ষা। কখনও কখনও আপনি পরিস্থিতির সঠিক বিচার করতে পারেন না এবং আমিও তাই করেছি …. আমাকে এখান থেকে শিখতে হবে। এটি আমাদের ফাইনাল ছিল না এবং আমাদের এটি থেকে শিখতে হবে,” শুবমান গিল পোস্ট ম্যাচ সংবাদিক সম্মেলনে বলেন।

সাকিব আল হাসান এবং তৌহিদ হৃদয় বাংলাদেশের হয়ে দারুণভাবে জ্বলে ওঠেন, দু’জনেই হাফ সেঞ্চুরি করেন। এর সঙ্গে বাংলাদেশের পেসাররা তাদের দায়িত্বও খুব ভালভাবে পালন করে ভারতের ব্যাটিংকে বিপদে ফেলে দিয়েছিল।

অক্ষর প্যাটেল ৩৪ বলে গুরুত্বপূর্ণ ৪২ রান করেন। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান তিনটি ও তানজিম হাসান সাকিব দু’টি উইকেট নেন। গিল একা হাতে ১৩৩ বলে ১২১ রান করে ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে যান। কিন্তু বাংলাদেশই তাদের স্নায়ু ধরে রেখে এশিয়া কাপে ভারতের বিপক্ষে জয় তুলে নেয়। যদিও টুর্নামেন্টের উপর এই ম্যাচের কোনও প্রভাব পড়ার কথা ছিল না। আগেই ভারত ফাইনালে পৌঁছে গিয়েছিল আর বাংলাদেশ ছিটকে গিয়েছিল।

“আমরা আলোচনা করেছি কিভাবে ছোট ডট বল খেলতে হবে। উইকেট ধীরগতির ছিল এবং বল টার্ন করছিল তাই এই পিচে সিঙ্গল নেওয়া সহজ ছিল না। উত্তর ভারতে এবং শীতকালে যত ম্যাচ হবে বিশ্বকাপের সময় আমাদের তার জন্য দ্রুত তৈরি হতে হবে। আমাদের ম্যাচের বিরতিতে বিষয়গুলো গোছাতে হবে,” তিনি যোগ করেছেন।

গিল বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের প্রশংসা করেছেন যিনি ৮০ রানের ইনিংস খেলেন। “সাকিব বাংলাদেশের হয়ে ভাল খেলেছে এবং এখান থেকেই ম্যাচটি আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে,” গিল বলেন।

রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে ভারত পরবর্তীতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *