Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার কলকাতায় লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে আইপিএল ২০২৫-এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স হেরে যাওয়ার পর ইডেন গার্ডেন্সের পিচ বিতর্ক আবারও নতুন করে ফিরে এসেছে। শেষ তিন ম্যাচে কেকেআরের এটি ছিল দ্বিতীয় পরাজয়। ২৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে, কেকেআর মাত্র ৪ রানে পিছিয়ে পড়ে এবং এই বছরের প্রতিযোগিতায় তাদের তৃতীয় পরাজয়ের মুখোমুখি হতে হয়। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে এর আগে ‘হোম অ্যাডভান্টেজের অভাব’ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন, এমনকি প্রধান কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও মুখ খুলেছিলেন। এবার সেই বিরোধ পৌঁছে গিয়েছে ফ্র্যাঞ্চাইজি ও আয়োজক সংস্থার অন্দরে। কেকেআর মনে করছে সিএবি তাদের ম্যাচ হারে খুশি এবং কিউরেটরের ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার পাওয়া উচিত বলেও মন্তব্য ভেসে আসে।

এর আগে, রাহানে কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের উপর মৌখিক আক্রমণ করেছিলেন, যিনি আগে বলেছিলেন যে তিনি কোনও হোম দলের অনুরোধে কর্ণপাত করেন না।

“জো আমাদের কিউরেটর হ্যায়, উনকো বহুত পাবলিসিটি মিলা। আমার মনে হয় সে এই প্রচারে খুশি। হোম অ্যাডভান্টেজ কে বারে মে আপকো জো লিখনা হ্যায়, আপ লিখ সক্তে হো। (আমাদের কিউরেটরের প্রচুর প্রচার হয়েছে। আমার মনে হয় সে এই প্রচারে খুশি। হোম অ্যাডভান্টেজ সম্পর্কে আপনার যা মনে হয় তা লিখতে পারেন)। যদি আমার কোনও উদ্বেগ থাকে, তবে আমি এখানে কথা বলার চেয়ে সম্ভবত আইপিএলকে তা জানাব।” এই মরসুমে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির তরফেই এই একই রকমের অভিযোগ উঠে এসেছে। অনেকেই ‘হোম’ অ্যাডভান্টেজের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যাদের মধ্যে রয়েছে লখনউ সুপার জায়ান্টস, কেকেআর এবং চেন্নাই সুপার কিংস রয়েছে।

এমনকি এলএসজি মেন্টর জাহির খানও পঞ্জাব কিংসের বিপক্ষে খেলার পর রসিকতা করে বলেছিলেন যে মনে হচ্ছে “পঞ্জাব (কিংস) কিউরেটর” একানার উইকেট প্রস্তুত করে ফেলেছেন।” নিজের খেলা এবং ভারতের প্রত্যাবর্তনের সম্ভাবনা সম্পর্কে বলতে গিয়ে অবশ্য নিজের খেলাকেই গুরুত্ব দিয়েছেন রাহানে।

“আমি এই মুহূর্তে আমার ক্রিকেট সত্যিই উপভোগ করছি, প্রথমে কেকেআরের হয়ে খেলা এবং ইডেনে খেলা।আমার জন্য, এটি মুহূর্তে বাঁচা, আমার ক্রিকেট উপভোগ করার, আমার ব্যাটিং উপভোগ করার এবং এটুকুই।আমি খুব বেশি এগিয়ে যাওয়ার কথা ভাবতে চাই না,” ৩৬ বছর বয়সী এই খেলোয়াড় বলেন, যিনি শেষবার ২০২৩ সালে ভারতের হয়ে খেলেছিলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *