মঙ্গলবার কলকাতায় লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে আইপিএল ২০২৫-এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স হেরে যাওয়ার পর ইডেন গার্ডেন্সের পিচ বিতর্ক আবারও নতুন করে ফিরে এসেছে।
ঘরের মাঠে দ্বিতীয় হার যেন কিছুতেই মেনে নিতে পারছেন না কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। প্রথম ম্যাচের পরই ইডেনের পিচ হোম টিমের সমালোচনার মুখে পড়েছিল। প্রশ্ন উঠেছিল হোম অ্যাডভান্টেজ নিয়েও। আঙুল উঠেছিল পিচ কিউরেটরের দিকেও।
