Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ঘরের মাঠে দ্বিতীয় হার যেন কিছুতেই মেনে নিতে পারছেন না কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। প্রথম ম্যাচের পরই ইডেনের পিচ হোম টিমের সমালোচনার মুখে পড়েছিল। প্রশ্ন উঠেছিল হোম অ্যাডভান্টেজ নিয়েও। আঙুল উঠেছিল পিচ কিউরেটরের দিকেও। যা নিয়ে কম জলঘোলা হয়নি। তাই দ্বিতীয় ম্যাচ হারের পর কিছুটা সংযত থাকার চেষ্টা করলেন রাহানে। তবে বার বার পিচ প্রসঙ্গ উঠে আসায় শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হলেন। জানিয়ে দিয়ে এই পিচে স্পিনাররা মোটেও সুবিধে পায়নি। বলেন, “সত্যি কথা বলতে কী স্পিনাররা কোনও সুবিধে পায়নি।”

এদিন প্রথমে ব্যাট করে লখনউ সুপার জায়ান্ট ২০ ওভারে ২৩৪-৩-এ থেমেছিল। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২৩৪-৭-এ থামতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। সেক্ষেত্রে টস জিতে পরে ব্যাটিংয়ের সিদ্ধান্তের দিকেও আঙুল উঠছে।

“ওরা বাউন্ডারি খুব ভালোভাবে ব্যবহার করেছে, লম্বা প্রান্তে বোলিং করেছে, মানে লম্বা বাউন্ডারি, তারা সেটা খুব ভালো করেছে, আমাদের বোলাররাও চেষ্টা করেছে, কিন্তু আবারও (নিকোলাস) পুরান এবং মিচেল মার্শ মাঝে খুব ভালো ব্যাটিং করেছে, তারা তাদের সুযোগগুলো কাজে লাগিয়েছে যা তাদের জন্য সত্যিই ভালো হয়েছে,” বলেন রাহানে।

“এটি একটি সুন্দর উইকেট ছিল, আমরা সবাই দেখেছি, এই পিচে প্রায় ৫০০ রান করা, বোলারদের জন্য কঠিন, কিন্তু আবারও, তারা পরিস্থিতি ব্যবহার করেছে এবং বাউন্ডারিটা খুব ভালোভাবে ব্যবহার করেছে,” জুড়ে দেন রাহানে।

এলএসজি স্পিন জুটি দিগবেশ রাঠি এবং রবি বিষ্ণোই তাদের আট ওভারে ৮০ রান দিয়ে দু’টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিতে সক্ষম হলেও, তাদের কেকেআর প্রতিপক্ষ – সুনীল নারিন এবং বরুণ চক্রবর্থী খালি হাতে ফিরেছেন, প্রতি ওভারে নয় রানেরও বেশি দিয়েছেন।

“দেখুন, উইকেট নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। আপ লোগোনে অনেক উসকো ইয়ে কর দিয়া হ্যায়। তো আগর ম্যায় অভি কুছ বোলুঙ্গা না, তো বাওয়াল হো জায়েগা। (আপনারা বিষয়টিকে অনেক বাড়িয়ে দিয়েছেন, এখন যদি আমি কিছু বলি তাহলে ঝামেলা হয়ে যাবে),” রাহানে হেসে বলেন।

তাঁর পর অবশ্য তিনি কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে এক হাত নিতে পিছপা হননি। যিনি আগেই বলেছিলেন যে তিনি কোনও হোম টিমের অনুরোধে কান দেন না।

“আমাদের কিউরেটরের প্রচুর প্রচার হয়েছে। আমার মনে হয় তিনি সেই প্রচারে খুশি। হোম অ্যাডভান্টেজ সম্পর্কে আপনার যা মনে হয় তা লিখতে পারেন,” বলেন রাহানে।

“যদি আমার কোনও উদ্বেগ থাকে, তাহলে আমি সম্ভবত এখানে কথা বলার পরিবর্তে আইপিএলকে তা জানাবো,” সঙ্গে যোগ করেন কেকেআর অধিনায়ক।

“আমি এই মুহূর্তে আমার ক্রিকেট সত্যিই উপভোগ করছি, প্রথমত, কেকেআরের হয়ে খেলছি এবং ইডেনে খেলছি। আমার কাছে, এই মুহূর্তে থাকা, আমার ক্রিকেট উপভোগ করা, আমার ব্যাটিং উপভোগ করাটাই শেষ কথা,” বলে শেষ করেন তিনি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *