Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ভারতের অধিনায়ক শুভমান গিল তাঁর একাআধিপত্য বজায় রাখলেন। প্রথম ইনিংসে রেকর্ড ২৬৯ রান করা গিল দ্বিতীয় ইনিংসে যোগ করলেন আরও ১৬১ রান। আর এর সঙ্গে পিছনে ফেললে বিরাট কোহলিকেও। এতদিন অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজে কোনও ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ রান ছিল বিরাট কোহলির। এদিন তাঁকে ছাঁপিয়ে গেলেন গিল। এখনও সিরিজের বাকি তিনটি ম্যাচ। প্রথম দুই ম্যাচেই এই রেকর্ড করে ফেলেছেন তিনি। তা যে সিরিজ শেষ হওয়া পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

বিরাট ২০১৪-১৫-তে অস্ট্রেলিয়া সফরে ৪৪৯ রানের রেকর্ড গড়েছিলেন। সেই সিরিজের মাঝামাঝি সময়ে এমএস ধোনির কাছ থেকে অধিনায়কত্ব গ্রহণ করতে হয়েছিল তাঁকে। তিনি মাত্র দু’টি ম্যাচেই ভারতকে নেতৃত্ব দেন। সেদিক থেকে দেখতে গেলে দুই ম্যাচেই তাঁর রেকর্ড ভেঙেছেন শুভমান। মাত্র ১৬২ বলে ১৬১ রানের ইনিংস খেললেন তিনি। এমন ইনিংস টি২০-তে দেখা যায়। ১৩টি বাউন্ডারি ও আটটি ছক্কাও হাঁকালেন। এক কথায় এই সিরিজের বাকি তিন ম্যাচে কী হবে তা সময়ই বলবে, তবে এই সিরিজ ভীষণভাবে শুভমান গিলের নামেই স্মৃতিতে থেকে যাবে।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ৬৪-১ নিয়ে খেলতে নেমেছিল ভারত। ২৮ রান করে আগেই ফিরে গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। চতুর্থ দিনের শুরুতে ২৬ রান করে ফেরেন করুণ নায়ার। এরপর মাঠে নামেন শুভমান গিল। ওপেনার কেএল রাহুলের সঙ্গে ভারতের ইনিংসে এগিয়ে নিয়ে যান স্বয়ং অধিনায়ক। লক্ষ্য অবশ্যই ছিল ৫০০ রানের বেশি টার্গেট দেওয়া প্রতিপক্ষকে। কিন্তু ভারতীয় ব্যাটারদের দাপটে সেই লক্ষ্যমাত্রা ৬০৭ রানে গিয়ে শেষ হয়। টি-ব্রেকেই দুই ব্যাটারকে ডেকে নেন শুভমান। ৪২৭-৬-এ ঘোষণা করে দেন ইনিংস। তার আগে অবশ্য তিনটি হাফসেঞ্চুরি করে ফেলেছেন ভারতের ব্যাটাররা।

কেএল রাহুল ৫৫, ঋষভ পন্থ ৬৫ রানে আউট হন। ১ রানে ফেরেন নীতীশ কুমার রেড্ডি। ৬৯ রানে রবীন্দ্র জাডেজা ও ১২ রানে ওয়াশিংটন সুন্দর অপরাজিত থাকেন। ইংল্যান্ডের হয়ে জোশ টং ও শোয়েব বশির দুটো করে উইকেট নেন। একটি করে উইকেট ব্রাইডন কার্স ও জো রুটের। টি-ব্রেকের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন ইংল্যান্ড। লক্ষ্য ৬০৮ রান। চতুর্থ দিনের শেষে যা কমিয়ে ইংল্যান্ড ৫৩৬-এ আনতে পেরেছে, তিন উইকেটের বিনিময়ে। বেন ডাকেট ২৫, জ্যাক ক্রলি ০ ও জো রুট ৬ রানে আউট হন। ভারতের হয়ে জোড়া উইকেট আকাশ দীপের, এক উইকেট মহম্মদ সিরাজের। শেষ দিন ওলি পপ ২৪ ও হ্যারি ব্রুক ১৫ রান নিয়ে খেলতে নামবেন। ইংল্যান্ডের রান ৭২-৩।

ইংল্যান্ডের জিততে যখন দরকার ৫৩৬ রান, তখন ভারতের চাই ৭ উইকেট। এমন জমজমাট টেস্ট ক্রিকেটের লড়াই অনেকদিন পর দেখা যাচ্ছে। না হলে তো বেশিরভাগ টেস্ট ম্যাচই পাঁচ দিন পর্যন্ত গড়ায় না।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *