Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: প্রাথমিকভাবে মনে হচ্ছিল চার দিনেই ম্যাচ জিতে নেবে ইংল্যান্ড। বৃষ্টি না এলে অবশ্য সেটাই হতো। কিন্তু প্রথমে ব্যাড লাইট এবং পরে বৃষ্টির জন্য প্রাথমিকভাবে ম্যাচ স্থগিত রাখা হয়। কিন্ত শেষ পর্যন্ত চতুর্থ দিনের খেলা বাতিল করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। যার ফলে পঞ্চম দিন খেলতে নামতে হবে দুই দলকে। ভারতকে জিততে হলে নিতে হবে চার উইকেট আর ইংল্যান্ডের চাই ৩৫ রান। আপাত দৃষ্টিতে দেখতে গেলে সহজ লক্ষ্য ইংল্যান্ডেরই। ভাগ্য সহায় হলে অন্যরকম কিছুও হতে পারে। ৭৬.২ ওভারে চতুর্থ দিন ইংল্যান্ডকে থামতে হল ৩৩৯-৬-এ। ভারতের দেওয়া লক্ষ্য থেকে ৩৫ রান দূরে।

তৃতীয় দিনের শেষেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পড়েছিল ইংল্যান্ড। লক্ষ্য ছিল ৩৭৩ রান। তৃতীয় দিন ৫১ রানে শেষ করলেও চতুর্থ দিন ভারতীয় বোলারা রীতিমতো অকেজ হয়ে পড়েন ইংল্যান্ড ব্যাটিংয়ের সামনে। কথায় আছে ক্যাচ মিস, ম্যাচ মিস। প্রসিধ কৃষ্ণার বলে যেভাবে ব্রুকের ক্যাচ ধরেই শরীরের ভারসাম্য বজায় রাখতে না পেরে বাউন্ডারি লাইনের বাইরে চলে যান সিরাজ তাতে তখনই অশনি সঙ্কেত দেখা গিয়েছিল। ৯১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে যখন ব্রুক থামেন তখন তাঁর নামের পাশে ১১১ রান লেখা হয়ে গিয়েছে। আগের দিন জ্যাক ক্রলিকে ১৪ রানে ফিরিয়ে ভরসা দিয়েছিলেন সিরাজ। কিন্তু চতুর্থ দিন ব্যর্থ ভারতীয় বোলাররা।

বেন ডাকেট ৫৪ ও ওলি পপ ২৭ রানে আউট হওয়ার পর ইং‌ল্যান্ড ব্যাটিংয়ের হাল ধরেন জো রুট ও হ্যারি ব্রুক। দু’জনের ব্যাট থেকেই আসে সেঞ্চুরি। তাঁরাই জয়ের রাস্তা পরিষ্কার করে দিয়েছিলেন প্রায়। ব্রুক ১১১ রানে আউট হওয়ার পর রুট ১০৫ রানে ফেরে‌ন প্যাভেলিয়নে। জ্যাকব বেথেল ফেরেন ৫ রানে। ভারতের হয়ে ২ উইকেট নেন মহম্মদ সিরাজ ও ১ উইকেট নেন আকাশ দীপ। প্রসিধ কৃষ্ণার ঝুলিতে আসে ৩ উইকেট। জয়ের জন্য যখন ৩৫ রান দরকার ইংল্যান্ডের তখন খারাপ আলোর জন্য ম্যাচ সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যেই শুরু হয়ে যায় বৃষ্টি। শেষ পর্যন্ত দিনের খেলা বাতিল করা হল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *