Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: লিডসের হেডিংলিতে ‘তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি’র প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। এই ম্যাচটি টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার জন্য একটি নতুন ভোরের সূচনা করবে। কারণ রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর শুভমান গিলকে অধিনায়ক করে নতুন করে দল সাজিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান সাই সুধারসনকে অভিষেক টেস্ট ক্যাপ দেওয়া হয়েছে, যার ফলে প্রথম টেস্টের জন্য প্রথম একাদশে তাঁর স্থান নিশ্চিত হয়ে গিয়েছে। এটি উভয় দেশের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ২০২৫-২৭ চক্রেরও শুরু।

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন! তাই শুভমান গিল এবং তাদের দল প্রথম দিনের শুরুতেই নতুন বলের মুখোমুখি হবে। হেডিংলিতে মিশ্র পরিবেশে বিরাট পরীক্ষা অপেক্ষা করছে ভারতের নতুনভাবে সেজে ওঠা দলের সামনে। যা নিশ্চিতভাবে আকর্ষণীয় হবে!

শুভমান গিল নিশ্চিত করেছেন যে ভারত চার পেসার নিয়ে দল সাজিয়েছে। তিনজন ফ্রন্টলাইন ও শার্দুল অলরাউন্ডার হিসেবে। সাই সুধারসন এবং করুণ নায়ার দু’জনেই প্রথম একাদশে জায়গা করে নিয়েছে। গিল নিশ্চিত করেছেন যে সাই সুধারসন তিন নম্বরে ব্যাট করবেন!

এর মধ্যেই ৩০০৪ দিন পর দেশের জার্সিতে ফিরছেন করুণ নায়ার। ভারত অধিনায়ক নিশ্চিত করেছেন যে করুণ নায়ার প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন। আগের দিনই সহঅধিনায়ক ঋষভ পন্থ জানিয়েছিলেন, চার ও পাঁচ নম্বরে ব্যাট করবেন শুভমান ও পন্থ।

প্রথম টেস্টের জন্য দুই দল—

ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুধারসন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেট কিপার), করুণ নায়ার, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা

ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং, শোয়েব বশির।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *