Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৩-এ অসাধারণ পারফরম্যান্স করে সবার মন জয় করেছিলেন পঞ্জাব কিংসের বাঁ-হাতি বোলার অর্শদীপ সিং। তা সত্ত্বেও ওয়েষ্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজে ভারতীয় দলে জায়গা হয়নি এই পেসারের। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে চলেছে। ২৭ জুলাই, ২৯ জুলাই এবং ১ অগষ্ট ভারতীয় দলের সঙ্গে মুখোমুখি হচ্ছে ক্যারিবিয়ানরা।

এই মরসুমে অর্শদীপ ভাল ফর্মে থাকলেও জায়গা করতে পারলেন না ভারতীয় দলে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের পেসার মুকেশ কুমার প্রথম বারের জন্য ভারতের জার্সি পড়ে মাঠে ‌নামতে চলেছে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে। মুকেশের সঙ্গে জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ এবং উমরান মালিক ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে খেলতে নামবে জুলাইয়ের শেষে।

ভারতীয় দলে অর্শদীপের সুযোগ না পাওয়া কোনও হতাশার কারণ  না। বরং এটাই তাঁর কাছে এক অপূর্ব সুযোগ। এমনটাই মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। কোনও কোনও সময়, খারাপের পিছনে ভালটা লুকিয়ে থাকে। ভারতীয় দলে  অর্শদীপের সুযোগ  না পাওয়াটাই ওকে আরও ভাল খেলার জন্য উৎসাহিত করবে।

স্পোর্টস টুডেতে গাভাসকর বলেন, “কখনও কখনও দল থেকে বাদ পড়টাও একটা ভালদিক। এর ফলে বোলারের আরও বেশি উইকেটের খিদে বাড়বে। অর্শদীপকে এখন এটাই করতে হবে। তাঁকে ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে হবে। তাঁর বোলিংই তাঁকে ভারতীয় দলে সুযোগ করে দেবে।”

তাঁর প্রতি প্রাক্তন অধিনায়কের  সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। তিনি মনে করেন, এই বাঁ-হাতি বোলারই একদিন ভারতের হয়ে তিন ধরনের ক্রিকেট খেলবে।

গাভাসকর আরও বলেন, “তিন ধরনের ক্রিকেট খেলার জন্য অর্শদীপ ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ।”  ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে ইতিমধ্যেই ভাল পারফরম্যান্স করেছে। যশপ্রীত বুমরাও টি-২০ ম্যাচ থেকে উঠেছে। এখন সে ভারতীয় দলের অমূল্য রত্ন। অর্শদীপও একদিন তাঁর বোলিং দিয়ে ভারতের নাম উজ্জ্বল করবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *