অলস্পোর্ট ডেস্ক: পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার-রেটের জন্য ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে জরিমানার মুখে পড়তে হল। বৃহস্পতিবার এক ওভার কম করার জন্য ভারতকে তাদের ম্যাচ ফি-র পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ন্যূনতম ওভার-রেট থেকে দুই ওভার কম করার জন্য তাদের ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা দিতে হবে। ম্যাচ রেফারিদের আইসিসি এলিট প্যানেলের রিচি রিচার্ডসন এই নিষেধাজ্ঞা আরোপ করেন যখন হার্দিক পাণ্ড্যে এবং রোভম্যান পাওয়েলের দল সময়মতো তাদের ওভার শেষ করতে পারেননি। লক্ষ্যমাত্রা থেকে যথাক্রমে এক এবং দুই ওভার কম করা হয়।
আইসিসি কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের আর্টিকেল ২.২২ অনুযায়ী, যা নূন্যতম ওভার-রেটের অপরাধের সঙ্গে সম্পর্কিত, খেলোয়াড়রা তাঁদের দলের ওভারের জন্য নির্ধারিত সময়ে বল করতে ব্যর্থ হলে তাঁদের ম্যাচ ফি-র পাঁচ শতাংশ জরিমানা করা হয়, ম্যাচ ফি-র ৫০ শতাংশ ক্যাপ সাপেক্ষে।
আইসিসির একটি রিলিজ অনুসারে, হার্দিক এবং পাওয়েল অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং প্রস্তাবিত নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন ছিল না। মাঠের আম্পায়ার গ্রেগরি ব্রেথওয়েট এবং প্যাট্রিক গুস্টার্ড, তৃতীয় আম্পায়ার নাইজেল ডুগুইড এবং চতুর্থ আম্পায়ার লেসলি রেইফার এই অভিযোগ তুলেছেন।
প্রথম টি২০-তে ভারত হেরেছে চার রানে। রবিবার গায়ানার প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ খেলতে নামবে ভারত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
