Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: বুধবার সকালে জানা গিয়েছিল জিম্বাবোয়ের ক্রিকেট কিংবদন্তি হিথ স্ট্রিক বেঁচে নেই। সোশ্যাল মিডিয়ায় গুজব রটে কান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। তাঁরই সতীর্থ প্রাক্তন ক্রিকেটার হেনরি ওলোঙ্গা এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে স্ট্রিকের মৃত্যু সংবাদ দেন। কিন্তু তাঁর কিছুক্ষন পর ওলোঙ্গা টুইটে একটি স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে হিথ স্ট্রিকের সঙ্গে তাঁর কথা হয়েছে। শুধু তাই নয়, স্ট্রিক নিজেই জানিয়েছেন তিনি বহাল তবিয়তে বেঁচে রয়েছেন এবং এই গুজবের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

‘‘এটা সম্পূর্ণ মিথ্যে কথা এবং একটা গুজব। আমি বেঁচে আছি ও ভাল আছি। আমি এটা ভেবে খুবই বিরক্ত যে কারও মারা যাওয়ার মত একটা এত বড় খবর এভাবে ছড়িয়ে যেতে পারে। বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে,” ওলোঙ্গার সঙ্গে চ্যাটে বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘‘আমার মনে হয় যারা এই খবরের উৎস তাঁদের ক্ষমা চাওয়া উচিত। আমি খুব দুঃখ পেয়েছি এই খবর শুনে।“

এই স্ক্রিনশট শেয়ার করে ওলোঙ্গা লেখেন, ‘‘আমি নিশ্চিত করছি যে স্ট্রিকের মৃত্যু সংবাদ গুজব ছিল। এবং সেটা অতিরঞ্জিত করে ছড়ানো হয়েছে। থার্ড আম্পায়ার তাঁকে ফেরত পাঠিয়েছেন। তিনি খুব ভাল ভাবেই বেঁচে রয়েছেন।“

৪৯ বছরের স্ট্রিক ২০০৫-এ খেলা থেকে অবসর নেন। এখনও পর্যন্ত স্ট্রিক জিম্বাবোয়ের একমাত্র বোলার যিনি ১০০-র বেশি টেস্ট এবং ২০০-র বেশি ওডিআই উইকেট নিয়েছেন। তিনি ২০০০ সালে জিম্বাবোয়ে দলের অধিনায়ক ছিলেন, যে সময় বোর্ড এবং দলের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার কারণে অনেক খেলোয়াড় জাতীয় দল থেকে সরে গিয়েছিলেন। নিজের সুসজ্জিত কেরিয়ারে স্ট্রিক ৬৫টি টেস্ট ম্যাচ খেলে ২.৬৯ রান রেটে ২১৬টি উইকেট নিয়েছিলেন।

ওডিআই ফর্ম্যাটে স্ট্রিক ১৮৯টি ম্যাচ খেলে ৪.৫১ রান রেটে ২৩৯টি উইকেট নিয়েছিলেন। তাঁর সব থেকে ভাল বোলিং ছিল ৩২রানে ৫উইকেট নেওয়া। রেড বল ফর্ম্যাটে স্ট্রিক মোট ১৯৯০ রান করেছেন এবং তাঁর রান রেট ছিল ২২.৪। দেশের হয়ে তিনি ৬৫টি টেস্ট খেলছেন। টেস্টে তাঁর ঝুলিতে মোট রান ২৯৩৪। রান রেট ৭৩.৪ এবং ২৮.৩।  

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *