Cart Total Items (0)

Cart

All Sports India
জিম্বাবোয়ে ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক প্রয়াত। মাত্র ৪৯ বছর বয়সে মৃত্যু হল তাঁর। তাঁর স্ত্রী নাদিন রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিশ্চিত করেছেন এই খবর।
বুধবার সকালে জানা গিয়েছিল জিম্বাবোয়ের ক্রিকেট কিংবদন্তি হিথ স্ট্রিক বেঁচে নেই। সোশ্যাল মিডিয়ায় গুজব রটে কান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। তারই সতীর্থ প্রাক্তন ক্রিকেটার হেনরি ওলংগা এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে স্ট্রিকের মৃত্যু সংবাদ দেন।