অলস্পোর্ট ডেস্ক: ক্লিনশিটের লক্ষ্যে সফল ভারতের ওডিআই দল। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেই শেষ ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই মুহূর্তে সাফল্যের শীর্ষে রয়েছেন ভারতের ব্যাটাররা। যা চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ খেলতে নামার আগে খুবই আশাব্যঞ্জক ভারতীয় ক্রিকেটের জন্য। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। যেখানে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। আগের দুই ম্যাচে প্রথমে ফিল্ডিং করেছিল ভারত। টসের পর রোহিত শর্মা জানিয়েছিলেন প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে খুশি তিনি। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৫৬ রানে শেষ হয় ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২১৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ১৪২ রানে শেষ ম্যাচ জিতে ক্লিনশিট সম্পূর্ণ করল ভারত।
শেষ ম্যাচে দলে তিনটি পরিবর্তন করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মহম্মদ শামি, রবীন্দ্র জাডেজা ও বরুণ চক্রবর্থীর বদলে দলে আনা হয়েছিল অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব। এদিন প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১ রানে প্যাভেলিয়নে ফিরে যান ওপেনার অধিনায়ক রোহিত শর্মা। ]ইনি গত ম্যাচে সেঞ্চপুরি হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু নিজের ফর্ম শেষ ম্যাচেও ধরে রাখলেন সহঅধিনায়ক শুভমান গিল। হাঁকালেন সেঞ্চুরি। ১০২ বলে ১৪টি বাউন্ডাকি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১২ রানের ইনিংস খেললেন। তাঁকে যোগ্য সঙ্গত বিরাট কোহলির।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাটও ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন। ৫৫ বলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫২ রান করলেন তিনি। যা শুভমানের সঙ্গে জুটি বেঁধে ভারতের রানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করল তো বটেই। তিনি আউট হতেই তাঁর জায়গা নিলেন শ্রেয়াস আইয়ার। প্রথম ম্যাচ থেকেই নিজেদের ফর্ম দেখিয়ে দিয়েছেন তিনি। বিরাটের জায়গায় প্রথম একদিনের ম্যাচে হঠাৎই সুযোগ চলে এসেছিল, কিন্তু তার পর বিরাট দলে ফিরলেও তাঁকে বাদ দেওয়া যায়নি। গত ম্যাচে অন্যের ভুলে রান আউট হয়ে ফিরতে হয়েছিল না হলে বড় রানের ইঙ্গিত তাঁর ব্যাট থেকে সেদিনও ছিল।
এদিন ৬৪ বলে আটটি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৮ রান করলেন তিনি। এছাড়া কেএল রাহুল ৪০, হার্দিক পাণ্ড্যে ১৭, অক্ষর প্যাটেল ১৩, ওয়াশিংটন সুন্দর ১৪, হর্ষিত রানা ১৩, অর্শদীপ সিং ২ রানে ফেরেন।কুলদীপ যাদব ১ রানে অপরাজিত থাকেন। তবে ততক্ষণে রানের পাহাড়ে পৌঁছে গিয়েছে ভারত। ইংল্যান্ডের হয়ে চারটি উইকেট নেন আদিল রশিদ। দুই উইকেট নেন মার্ক উড। একটি করে উইকেট নেন সাকিব মাহমুদ, জো রুট ও গাস অ্যাটকিনসন। ৫০ ওভারে ৩৫৬ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি ইংল্যান্ডের ব্যাটিং। ফিল সল্ট ২৩, বেন ডাকেট ৩৪, টম ব্যানটন ৩৮, জো রুট ২৪, হ্যারি ব্রুক ১৯, জোস বাটলার ৬, লিয়াম লিভিংস্টোন ৯, ঘাস অ্যাটকিনসন ৩৮, আদিল রশিদ ০, মার্ক উড ৯ রান করে আউট হয়ে যান। ২ রানে অপরাজিত থাকেন সাকিব মাহমুদ। ৩৪.২ ওভারে ২১৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে দুটো করে উইকেট নেন অর্শদীপ সিং, হর্ষিত রানার, অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ড্যে। একটি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব। ম্যাচে ও সিরিজের সেরা হয়েছেন ভারতের শুভমান গিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
