ভারত-পাকিস্তান
অলস্পোর্ট ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ হবে আর বিতর্কিত কোনও ঘটনা হবে না এটা ভাবাই যায় না। এই ম্যাচে খেলোয়াড়দের উৎসাহ একটু বেশিই থাকে সঙ্গে থাকে অগনিত ভক্তদের আবেগ। ২২ গজে এই দুই এশিয়ান দলের খেলা হয় সব থেকে আকর্ষণীয়। এই ম্যাচে থাকে আবেগ, চাপ এবং সঙ্গে ভাল পারফর্ম্যান্সের তাগিদ। এই খেলা শুধু দু‘দলের না এর সঙ্গে দু’দেশের বহু মানুষের আবেগ জড়িয়ে থাকে। অতীতে এই দু’দল বহুবার বিভিন্ন বিতর্কে জড়িয়েছে। তাঁর মধ্যে উল্লেখযোগ্য পাঁচটি ঘটনা দেখে নেওয়া যাক,
জাভেদ মিয়াঁদাদ এবং কিরণ মোরের ঘটনা: ভারত-পাকিস্তান প্রথমবার ১৯৯২-এ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়। এই ম্যাচে যখন পাকিস্তানের ব্যাটিং চলছে তখন ভারতের উইকেটকিপার কিরণ মোরে উইকেটের পিছনে দাঁড়িয়ে আউটের আবেদন জানিয়েছিলেন। এবং সেটা এতটাই জোড়ালো ছিল যে তিনি লাফিয়ে লাফিয়ে আবেদন করছিলেন। আম্পায়ার আউট না দেওয়ায় সুযোগ পেয়ে যান মিয়াঁদাদ। তিনি পাল্টা দিতে কিরণ মোরেকে নকল করে ব্যাট হাতে তাঁর মতো করেই ক্রিজে দাঁড়িয়ে লাফান। তাঁর এই মিমিক্রি নিয়ে ক্রিকেট দুনিয়ায় কম আলোচনা হয়নি।
ভেঙ্কটেশ প্রসাদ এবং আমের সোহেল-এর ঘটনা: ১৯৯৬-তে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান আমের সোহেল গান করতে করতে ব্যাট করছিলেন। ভারতের পেসার ভেঙ্কটেশ প্রসাদের বলে বাউন্ডারি মেরে তিনি ইঙ্গিত করে তাঁকে সেদিকে তাকাতে বলেন। এবং তিনি ভেঙ্কটেশকে ব্যঙ্গ করে বলেন যে পরের বলগুলো এভাবেই খেলবেন। এতে রীতিমতো অপমানিত বোধ করেন ভেঙ্কটেশ। তবে শেষ হাসিটা ভারতের পেসারই হাসেন। পরের বলেই তিনি আমেরকে স্ট্যাম্প আউট করে দেন।
গৌতম গম্ভীর ও শাহিদ আফ্রিদি-র ঘটনা: ২০০৭-এ একটি একদিনের ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এই সময় গৌতম গম্ভীর এবং শাহিদ আফ্রিদি বিতর্কে জড়িয়ে পড়েন। গম্ভীর আফ্রিদিকে একটি বাউন্ডারি হাঁকান এবং দু’জনেই একে অপরকে অপ্রত্যাশিত শব্দে আক্রমণ শানান। মৌখিক ঝগড়া শীঘ্রই শারীরিক হয়ে ওঠে কারণ দু’জনের মধ্যে ইচ্ছাকৃতভাবে ধাক্কা। সেই সময় গম্ভীর একটি সিঙ্গল নেওয়ার চেষ্টা করছিলেন। এরপরে দুই ক্রিকেটারের মধ্যে উত্যক্ত পরিস্থিতি সামলপাতে আম্পায়ারদের হস্তক্ষেপ করতে হয়েছিল।
গৌতম গম্ভীর এবং কামরান আকমলের ঘটনা: ২০১০-এ এশিয়া কাপে বিতর্কে জড়ায় ভারত-পাকিস্তান। গৌতম গম্ভীর যখন ব্যাট করছিলেন পিছনে থাকা পাকিস্তানের উইকেটকিপার কামরান আকমলের কিছু আচরণে বিরক্ত হন তিনি। ফলস্বরূপ এই ঘটনা জল পানের বিরতি পর্যন্ত গড়ায়। এই সময় সব খেলোয়াড়রা যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন কথা কাটাকাটিতে জরিয়ে পড়েন গম্ভীর এবং কামরান। আম্পায়ার এবং অন্য খেলোয়াড়দের হস্তক্ষেপে শেষ পর্যন্ত মেটে তাঁদের ঝামেলা।
হরভজন সিং এবং শোয়েব আখতারের ঘটনা: ২০১০-এর এশিয়া কাপের আরও একটি ম্যাচে বিতর্কে জড়িয়ে পরে ভারত-পাকিস্তান। এই ম্যাচের শেষ ওভারে হরভজন সিং-এর বাটিং-এর সময় শোয়েব আখতার একটি ডট বল করে অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁর উদ্দেশ্য যাই থাক না কেন তা পূরণ হয়নি। কিন্তু এর জবাবে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন হরভজন। জিতে হরভজন এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে তাঁকে সামলানো মুশকিল হয়ে গিয়েছিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
