অজিঙ্ক রাহানে
অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার ত্রিনিদাদে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ -এর দ্বিতীয় এবং ফাইনাল টেস্ট ম্যাচ। আশা করা হচ্ছে অজিঙ্ক রাহানে তাঁর আর্ন্তজাতিক কেরিয়ারে রানের পরিমাণ বাড়িয়ে নেবেন। শুধু তাই নয় এই ম্যাচ জিতলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্লিন সুইপ করে ফেলবে ভারত। ম্যাচটি ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ১০০তম টেস্ট ম্যাচ হতে চলেছে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা মনে করছেন এটি একটি বড় সাফল্য হতে চলেছে তাঁদের। তিনি আশাবাদী তাঁর দল সহজেই হারিয়ে দেবে ওয়েস্ট ইন্ডিজকে, ঠিক যেভাবে ডমিনিকায় সিরিজের প্রথম ম্যাচে হারিয়েছিল।
কুইন্স পার্ক ওভালে এই ম্যাচের পর ভারতের পরবর্তী টেস্ট দক্ষিণ আফ্রিকা সফরে ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলেছে। চলতি টেস্টে ভাল ফলাফল করলে নির্বাচকদের জন্য কঠিন হতে চলেছে অজিঙ্ক রাহানেকে দল থেকে বাদ দেওয়া।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ছিল রাহানের ১৮ মাসের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। যেখানে রাহানে ছিলেন দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। কিন্তু ডমিনিকায় মন্থর এবং ঘূর্ণি পিচের জন্য তাদের একবারই ব্যাট করতে হত। সেই সময় সুযোগ নষ্ট করেন তিনি।
আবারও ভারতের সামনে একবার ব্যাট করার সম্ভবনা প্রবল যেখানে রাহানের সঙ্গে শ্রেয়াস আইয়ারের তুলনা চলে আসবে। যিনি এইমুহূর্তে পিঠে অস্ত্রোপচারের জন্য রি-হ্যাবে রয়েছেন।
ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর বলেছেন দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের জেতার জন্য অজিঙ্ক রাহানের ভাল ফর্মে থাকা প্রয়োজন।
এছাড়াও শার্দুল ঠাকুর যাঁর ব্যাটিং গত ১২মাসে উন্নতি করেছে। যশস্বী জয়সওয়াল যিনি তাঁর অভিষেক ম্যাচে দেড়শো রানের গণ্ডি পেরিয়ে গিয়েছেন । যার ফলে সফরে দলে থাকার সম্ভবনা প্রবল।
বিরাট কোহলি যিনি ২০১৮-র পর থেকে আর আর্ন্তজাতিক টেস্টে সেঞ্চুরি করতে পারেননি। পরবর্তী সফরে তাঁর উপরেও নজর থাকবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
