Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: শুভমান গিল, শ্রেয়াস আইয়ারের অসাধারণ সেঞ্চুরি এবং স্লগ ওভারে সূর্যকুমার যাদবের দুরন্ত ইনিংসের সাহায্যে ভারত রবিবার ইন্দৌরে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯৯ রানের বিশাল ইনিংস খেলে। ওডিআই ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটাই ভারতের সর্বোচ্চ স্কোর। ভারতীয় ব্যাটাররা একসঙ্গে মোট ১৮টি ছক্কা মেরেছেন। এটি অবশেষে ভারতকে ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে ওডিআইতে ৩০০০ ছক্কার গণ্ডি পেরিয়ে যেতে সাহায্য করে।

ভারতের দলগত ৫০ রান আসে ৭.৩ ওভারে। প্রথম পাওয়ার প্লে শেষে, ভারত ১০ ওভারে ৮০/১ করে। ভারতের ১০০ রান আসে ১২.৫ ওভারে। শুবমান গিল ও শ্রেয়াস আইয়ার ১০০ রানের পার্টনারশিপ গড়েন ৬৫ বলে। ১৯.৩ ওভারে ভারত ১৫০ রানে পৌঁছয়। এর পর ১০৭ বলে ১৫০ রানের পার্টনারশিপ গড়েন দু’জনে। ২৮.৩ ওভারে ২০০ রানে পৌঁছয় ভারত।

শ্রেয়াস আইয়ার তাঁর তৃতীয় ওডিআই সেঞ্চুরিটি করেন মাত্র ৮৬ বলে ১০টি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকিয়ে। দু’জনের মধ্যে ২০০ রানের পার্টনারশিপ আর হয়নি। দলগত ২১৬ রানে আউট হয়ে যান শ্রেয়াস। ৯২ বলে ছ’টি বাউন্ডারি আর চারটি ছক্কার সাহায্যে শুবনমান গিল তাঁর ষষ্ঠ ওডিআই সেঞ্চুরিটি করে ফেলেন। ৩৫.১ ওভারে ভারত ২৫০ রানে পৌঁছয়। ৪০.১ ওভারে ভারত ৩০০ রান ছুঁয়ে ফেলে। ভারতকে এখানে পৌঁছতে সাহায্য করেন অধিনায়ক কেএল রাহুল ও ঈশান কিষান।

৪৫.৩ ওভারে ভারতীয় দল ছুঁয়ে ফেলেন ৩৫০ রানের গণ্ডি। বাকি কাজটি করে দেন সূর্যকুমার যাদব। ৩৭ বলে ৭২ রান করেন, পর পর চারটি ছক্কাও হাঁকান। আর ৫০ ওভারে ভারত পৌঁছে যায় রানের সেই বিপুল পাহাড়ে। এর আগে যেখানে কখনও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পৌঁছতে পারেনি, ৩৯৯ রানে। অস্ট্রেলিয়ার সামনে ছিল ৪০০ রানের লক্ষ্য। যদিও পরে তা বৃষ্টির জন্য কমে যায়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *