Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দ২০২৪-এর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের। তার আগের দিন ইডেনে অনুশীলনে সব সময়ের মতই একই দৃশ্য দেখা গেল, দুই দলে প্লেয়ারদের একে অপরের সঙ্গে আড্ডায় মেতে উঠতে। আর তার মধ্যেই তৈরি হল বিতর্ক। যে বিতর্ক মরসুমের আগে থেকেই মুম্বই দলের সঙ্গেই রয়েছে। শেষ পর্যন্তও তা থেকে গেল তাদের সঙ্গে। শুক্রবার অনুশীলনে ফাঁকে রোহিত শর্মাকে দেখা গেল কেকেআর-এর সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিতে।

কখনও মনে হচ্ছিল নিপাট আড্ডা আবার কখনও দু’জনকেই বেশ সিরিয়াস মনে হচ্ছিল। আর এই ভিডিও কেকেআর-এর সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই শুরু হয়ে যায় আলোচনা। যদিও চারদিক থেকে রোহিত রোহিত চিৎকারের মধ্যে তাঁদের কথপোকথন খুব ভাল করে শোনা যায়নি। যতটুকু শোনা গিয়েছে তা থেকেই নানা রকমের মনগড়া কথা উঠে আসছে। যার ফলে সেই ভিডিও ডিলিট করতে হল কেকেআর সোশ্যাল মিডিয়া টিমকে। যদিও অনেক ক্রিকেট ফ্যানই বলছেন, ‘‘অর্ধেক শোনা কথা শুনে যেন কোনও রটনা করা না হয়।’’

ভিডিওতে রোহিত এবং নায়ারকে ‘বিষয় পরিবর্তন’ নিয়ে কথা বলতে শোনা যায়। ভিডিওর শেষে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়কও বলেন যে “এটি আমার শেষ”। যদিও কথোপকথনের প্রেক্ষাপট জানা যায়নি। কী বিষয়ে এই শব্দ তিনি বলেছেন তা নিশ্চিত নয়। ফ্যানরা মনে করছেন, দু’জনে মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে হার্দিক পাণ্ড্যের অধিনায়ক হিসেবে নিয়োগের বিষয়ে কথা বলতে পারতেন।

“এক এক চিজ চেঞ্জ হো রাহা হ্যায়…ওহ উনকে উপর হ্যায়…জো ভি হ্যায় ও মেরা ঘর হ্যায় ভাই, ওহ মন্দির জো হ্যায় না ম্যায়নে বানায়া হ্যায় (সবকিছু একে একে বদলে যাচ্ছে… এটা তাদের উপর .. যা-ই হোক, কিন্তু এটা আমার বাড়ি ভাই, এটা সেই মন্দির যেটা আমি তৈরি করেছি)।”

এই একই ভিডিওতে শোনা শেষ লাইনটি ছিল, “ভাই মেরা কেয়া মেরা তো ইয়ে লাস্ট হ্যায় (ভাই, আমার কী, এটাই আমার শেষ)”।

https://twitter.com/Iconic_Hitman/status/1788977747865293177

কয়েকদিন আগে, একটি প্রতিবেদনে উঠে এসেছিল যে মুম্বই ইন্ডিয়ান্স দলের একাধিক সিনিয়র খেলোয়াড় হার্দিক পাণ্ড্যের অধিনায়কত্বে খুশি নন। তাঁর অধিনায়কত্বে যে ড্রেসিংরুমে সেই চেনা ভাইবটা পাওয়া যায় না সেটা ঘনিষ্ঠ মহলে অনেকেই বলেছেন।

মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট নতুন সিজন শুরুর আগে হার্দিককে ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিল এই আশা করে যে ভারতীয় অলরাউন্ডার গত কয়েক মরসুমে গুজরাট টাইটানসকে যেভাবে সাফল্য এনে দিয়েছিল ঠিক সেভাবে তাদের সাফল্যের দিকে নিয়ে যাবে। কিন্তু তেমনটা হয়নি। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ ভুলে গিয়েছিলেন গুজরাট একদম নতুন দল, সেটা নিয়ে কাজ করা আর টুর্নামেন্টের সফলতম দলকে নিয়ে কাজ করা এক নয়। তার পর যখন আপনি একজন সফল, দীর্ঘদিনের অধিনায়ককে সরিয়ে তাঁকে বসাচ্ছেন তখন দলের মধ্যে তো বিরূপ প্রতিক্রিয়া হবেই।

মুম্বই ইন্ডিয়ান্স এই মরসুমে প্লে-অফের রেস থেকে ছিটকে যাওয়া প্রথম দল হিসেবে নাম লিখিয়ে ফেলেছে, এবং বর্তমানে ১০ দলের পয়েন্ট টেবিলে নবম স্থানে রয়েছে। এখনও পর্যন্ত ১২টি ম্যাচ থেকে মাত্র চারটি জয়ই এসেছে মুম্বইয়ের ঘরে, যা অধিনায়ক হিসাবে হার্দিকের সিদ্ধান্ত গ্রহণকেও একাধিকবার প্রশ্নের মুখে পেলে দিয়েছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *