লকাতার ঘরের মাঠে শেষ ম্যাচে দেখা মিলল জুহি চাওলার। এই নিয়ে ঘরের মাঠে সপ্তম ম্যাচ খেলল কেকেআর। একটি ম্যাচ বাদ দিলে বাকি সব ম্যাচেই গ্যালারিতে হাজির ছিলেন শাহরুখ খান।
যাও ১ ঘণ্টা ৪৫ মিনিট পর শুরু হল ম্যাচ কিন্তু টস হেরে ঘরের মাঠে বৃষ্টি ভেজা ইডেনে প্রথমে ব্যাট করতে নামতে হল কেকেআর-কে।
সোয়া দু’ঘণ্টা টানা বৃষ্টির পর রাশ টানল প্রকৃতি। বৃষ্টি কমতেই ইডেন জুড়ে শুরু হয়ে যায় তৎপড়তা। পুরো মাঠ ঢাকা থাকায় বৃষ্টির জল জমে গিয়েছিলেন কভারের উপর।
ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের শেষ ম্যাচ। কিন্তু তাঁর আকাশে বৃষ্টির আনাগোনা চলছেই। গত কয়েকদিন ধরেই কলকাতা ও তার আশপাশের এলাকায় প্রবল বৃষ্টি চলছে।
শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দ২০২৪-এর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের।
কলকাতায় আইপিএল ২০২৪-এর শেষ ম্যাচে বৃষ্টির ভ্রুকূটি থাকছেই। শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস ছিল কিন্তু সৌভাগ্যবশত এদিন বৃষ্টি হয়নি।
