Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ সানরাইজার্স হায়দরাবাদকে তাদের ঘরের মাঠে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে বাড়তি অক্সিজেন সংগ্রহ করে নিল লখনউ সুপার জায়ান্ট। উপ্পলে হায়দরাবাদের বড়সড় রানের ইনিংস তাড়া করতে নেমে ম্যাচের শেষ ওভাবে জয় তুলে নেন ক্রুণাল পান্ডিয়ারা।    

টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮২ রান সংগ্রহ করে। এনরিখ ক্লাসেন দলের হয়ে সব থেকে বেশি ৪৭ রান করেন। ২৯ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন। আব্দুল সামাদ ৩৭ রানে নট-আউট থাকেন। ২৫ বলের ইনিংসে তিনি ১টি চার ও ৪টি ছক্কা মারেন। ওপেনার আনমোলপ্রীত সিং ৭টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ৩৬ রান করে মাঠ ছাড়েন। এছাড়া রাহুল ত্রিপাঠী ১৩ বলে ২০ ও এডেন মার্করাম ২০ বলে ২৮ রান করেন। ত্রিপাঠী ৪টি চার মারেন। মার্করাম ২টি চার ও ১টি ছক্কা মারেন। অভিষেক শর্মা ৭ রান করে মাঠ ছাড়েন। খাতা খুলতে পারেননি গ্লেন ফিলিপস। ২ রানে নট-আউট থাকেন ভুবনেশ্বর কুমার।

জবাবে ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টস ১৯.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৮৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে লখনউ। লখনউয়ের হয়ে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন প্রেরক মানকড়। তিনি ৪৫ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। মারেন ৭টি চার ও ২টি ছক্কা। ২৫ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলেন মার্কাস স্টোইনিস। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। শেষবেলায় ব্যাট হাতে ঝড় তোলেন নিকোলাস পুরান। তিনি ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৩ বলে ৪৪ রান করে নট-আউট থাকেন। এই জয়ের সুবাদে ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লখনউ প্লে-অফের দৌড়ে বাড়তি অক্সিজেন সংগ্রহ করে নেয়। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে খাদের কিনারায় দাঁড়িয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *