Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: কিছুদিন আগেই শেষ হয়েছে অ্যাসেজের দ্বিতীয় ম্যাচ। পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম দু’টো ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। সিরিজে টিকে থাকতে হলে তৃতীয় ম্যাচ গুরুত্বপূর্ণ হতে চলেছে ইংল্যান্ডের জন্য। ইংল্যান্ড কোচ ম্যাকালাম -এর সামনে বড় পরীক্ষা। এই ম্যাচে জয় ছাড়া আর কিছুই চান না ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। দ্বিতীয় ম্যাচ হারের পর স্টোকসকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তাই তিনি এই ম্যাচ জেতার জন্য সব রকম চেষ্টা করতে চা‌ন।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে বেয়ারস্টোর আউট নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। সেই বিতর্কের আগুন পুরোপুরি থামার আগেই আবার দেখা দিল নতুন সমস্যা। এই সিরিজের তৃতীয় ম্যাচ হচ্ছে হেডিংলেতে। আর সেখানেই সমস্যার মুখে পড়তে হল ইংল্যান্ড দলের কোচ ব্রেন্ডন ম্যাকালামকে।

ম্যচ শুরুর আগেরদিন ম্যাকালাম গিয়েছিলেন হেডিংলেতে। তাঁর কাছে সঠিক পরিচয়পত্র না থাকায় সেখানে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মাঠে ঢুকতে ইংল্যান্ডের কোচ ম্যাকালামকে সমস্যার মুখে পড়তে হয়। অ্যাসেজের তৃতীয় ম্যাচ শুরুর আগেরদিন ম্যাকালামকে সঠিক পরিচয়পত্র না দেখাতে পারায় ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি।

আরও জানা যায় মাঠের রক্ষী ম্যাকালামকে চিনতেই পারেননি। ম্যাকালাম সঠিক পরিচয়পত্র না দেখাতে পারায় তাঁর সঙ্গে বচসাও শুরু হয়। এই ঘটনায় ম্যাকালাম নিজের রাগ সামলাতে পারেননি, তিনি সেই দ্বাররক্ষীকে হুমকি দিয়ে বলেন, ‘‘এই ঘটনার জন্য তাঁকে সমস্যায় পড়তে হবে।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *