কিছুদিন আগেই শেষ হয়েছে অ্যাসেজের দ্বিতীয় ম্যাচ। পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম দু’টো ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। সিরিজে টিকে থাকতে হলে তৃতীয় ম্যাচ গুরুত্বপূর্ণ হতে চলেছে ইংল্যান্ডের জন্য।
পশ্চিম অস্ট্রেলিয়ার একটি পত্রিকা মঙ্গলবার বেন স্টোকস এবং তাঁর দলকে 'ক্রাইবেবিস' ট্যাগ দিয়েছে। সংবাদপত্রের প্রথম পাতায় ডাইপার পড়া একটি বাচ্চার ছবিতে স্টোকসের মুখ বসানো হয়েছে। ছবিটির নিচে বড় হরফে লেখা রয়েছে ‘ক্রাইবেবিস’।
