Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ আইপিএলে রবিবারের মহারনে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। ইতিমধ্যেই কোটিপতি লিগ থেকে ছিটকে গিয়েছে ভুবনেশ্বর কুমাররা। মুম্বই এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে। প্লে অফে যেতে হলে আগামীকাল ম্যাচ জিততেই হবে রোহিতদের।

আগের ম্যাচে মাত্র ৫ রানে হারতে হয়েছে সূর্যকুমার যাদবদের। দলে রোহিত, ইশান কিশান, একদম ফর্মে নেই। বিশেষ করে অধিনায়কের ফর্ম নিয়ে চিন্তায় রয়েছে মুম্বই শিবির। একমাত্র সূর্যকুমার যাদব প্রতি ম্যাচেই নিজের নামের প্রতি সুবিচার করছেন। বোলিংয়ে জোফ্রা আর্চার, বুমরা না থাকায় সমস্যায় পরেছে মুম্বই। ব্যাটসম্যান তিলক বর্মা অবশ্য নজর কেরেছেন। আগামীকাল ম্যাচ না জিতলে প্লে অফে ওঠার আশা শেষ হয়ে যাবে মুম্বইয়ের। জিতলেও অবশ্য তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।

হায়দরাবাদ প্লে অফ থেকে ছিটকে গেলেও শেষ ম্যাচে জিততে চাইবে। এই মরশুমে তাদের শেষ হয়ে গেলেও মুম্বইকে হারিয়ে নিজেদের অভিযান পূর্ণ করতে চাইবে তারা। মার্করাম অধিনায়ক হিসেবে সফল না হলেও ব্যাটসম্যান হিসেবে নিজেকে চিনিয়েছেন। এছাড়া আগের ম্যাচে সেঞ্চুরি করা হেনরিক ক্লাসেন দলের বড় ভরসা। বেঙ্গালুরুর বিরুদ্ধে দলের বোলারদের পারফরম্যান্স একদম আশাহত করেছে। তাই শেষ ম্যাচ জিততে চায় তারা।                    

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *