Cart Total Items (0)

Cart

All Sports India
বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক:‌ এশিয়া কাপে ম্যাচের শেষে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট শিবির। ব্যাপারটা এমন একটায় পৌঁছে গেছে, পাকিস্তান এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে দ্রুত তাদের দাবি না মানলে।

সোমবার ভারতীয় দলের আচরণ ও ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের ভূমিকা নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে আগেই অভিযোগ জানিয়েছিল। এবার পাইক্রফ্টকে টুর্নামেন্ট থেকে সরানোর দাবি রেখেছে পাকিস্তান। আইসিসির কাছে। বলেছে, তাদের এই দাবি না মানলে, তারা এশিয়া কাপের বাকি ম্যাচ আর নাও খেলতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে অভিযোগ একপক্ষের হয়ে বাড়তি পদক্ষেপ নিয়ে ম্যাচ শুরুর আগে টসের সময় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের সলমন আলি আগাকে হাত মেলাতে নিষেধ করেন। এটা পাইক্রফ্টের এক্তিয়ারের মধ্যে পড়ে না।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি আবার এশিয়ান কাউন্সিলের মাথায়, তিনি সোসাল মিডিয়ায় উল্লেখ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট আইসিসির আচরণবিধি লঙ্ঘন করেছেন। এমসিসির আইনে উল্লিখিত স্পিরিট অফ ক্রিকেটের অমর্যাদা ঘটানোও হয়েছে। যদিও এনিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, পাকিস্তানও সরকারি ভাবে জানায়নি, তারা ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলবে না।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আবার দাবি করা হয়েছে, এসিসি ইতিমধ্যেই ভারতের আচরণের জন্য কড়া পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এনিয়ে এখনও কোনও সরকারি সিদ্ধান্ত সামনে আসেনি। তবে একটা চাপা টেনশন যে তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে এসব নিয়ে, তা বলাই বাহুল্য। তার প্রভাব সুপার ফোরে ভারত-‌পাকিস্তান ম্যাচে পড়তে পারে, এমনকি ভারত ও পাকিস্তান ২৮ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হলে, সেই লড়াইটা কী পর্যায়ে পৌঁছে যাবে, সেটা ভেবেই উদ্বিগ্ন সকলে।

বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট দল এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ। তারা এশিয়া কাপের বাকি ম্যাচে মনঃসংযোগ করছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। বিসিসিআইয়ের সাফ কথা, ক্রিকেটের আইনে খেলার আগে বা পরে সৌজন্য রক্ষার বা ক্রিকেটের মর্যাদারক্ষার কথার উল্লেখ থাকলেও, কোথাও বলা নেই, প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতেই হবে, নইলে সেটা শাস্তিযোগ্য। বিশেষ করে যখন নানা কারণে দু’‌দেশের মাঝে সম্পর্ক ভাল নয়। উত্তেজনা ও ক্ষোভের লাভা বইছে। তাই ক্রিকেটের আইনে যদি লিখিতভাবে না থাকে, তাহলে ভারত তার অপছন্দের প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে বাধ্য নয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *