Cart Total Items (0)

Cart

All Sports India
পাকিস্তান দল

অলস্পোর্ট ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল৷ যদিও বেশিরভাগ সেরা নামই রয়েছে দলে, রয়েছে বেশ কিছু চমকও৷ সদ্য সমাপ্ত এশিয়া কাপে চোট পাওয়া ফাস্ট বোলার নাসিম শাহ পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপ দলে জায়গা পাননি। তবে অভিজ্ঞ পেসার হাসান আলী ক্রিকেট বিশ্বকাপ দলে ফিরেছেন। ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব দেবেন বাবর আজম এবং সহঅধিনায়ক হিসেবে থাকবেন শাদাব খান।

প্রধান নির্বাচক ইনজামাম উল হক বলেছেন, নাসিম শাহের চোটের কারণে হাসানকে ডাকা হয়েছে। ২০ বছর বয়সী নাসিম এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন। তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে তিন থেকে চার মাসের মধ্যে সেরে উঠবে।

বিশ্বকাপের জন্য তিনজন রিজার্ভ প্লেয়ারের নামও ঘোষণা করেছেন — উইকেটরক্ষক-ব্যাটার মহম্মদ হ্যারিস, স্পিনার আবরার আহমেদ এবং ফাস্ট বোলার জামান খান যারা দলের সঙ্গে থাকবেন। চোট-আঘাতের সমস্যা দেখা দিলে যাতে সহজেই পরিবর্ত পাওয়া যায়।

দলে জায়গা না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন নাসিম শাহ। তিনি টুইটে লেখেন, ‘‘ভারাক্রান্ত হৃদয়ে, আমি শেয়ার করছি যে আমি এই অসাধারণ দলের অংশ হতে পারলাম না যেটি আমাদের প্রিয় দেশের প্রতিনিধিত্ব করবে। যদিও আমি হতাশ, আমি বিশ্বাস করি সবকিছুই আল্লাহর হাতে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই মাঠে নামবো।’’

এদিন দল নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন হেড কোচ মিকি আর্থার, পাকিস্তান অধিনায়ক বাবর আজম, সহঅধিনায়ক শাদাব খান এবং প্রাক্তন অধিনায়ক মিশবা উল হক এবং মহম্মদ হাফিজ। মেডিক্যাল এমার্জেন্সির কারণে নির্বাচক প্রধান এবং প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক এই আলোচনা সভায় থাকতে পারেননি। তবে তাঁরা তাঁদের মতামত বৃহস্পতিবার পিসিবিকে জানিয়ে দিয়েছিলেন।

৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগে পাকিস্তান ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ড এবং ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে। ১৪ অক্টোবর ভারত পাকিস্তান মুখোমুখি হতে চলেছে বিশ্বকাপে। এশিয়া কাপে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর বিশ্বকাপের ম্যাচে বদলা নিতে চাইবেন বাবররা।

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর জন্য পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মহম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, আগা সালমান, সৌদ শাকিল, মহম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হ্যারিস রউফ, হাসান আলী, উসামা মীর, মহম্মদ ওয়াসিম জুনিয়র।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *