Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। চতুর্থ বারের মতো এই টুর্নামেন্টটি ভারতে হতে চলেছে। তবে এই প্রথম বার, ভারত একা এই টুর্নামেন্টটি আয়োজন করতে চলেছে। এর আগে অতীতে পাকিস্তান, শ্রীলঙ্কা বা বাংলাদেশের সঙ্গে ভারত বিশ্বকাপের সহ-আয়োজক ছিল।

এদিকে ওডিআই বিশ্বকাপের আগে থেকে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আর তার সবটাই পাকিস্তানকে ঘিরে। নিরাপত্তার কারণে আসন্ন ২০২৩ এশিয়া কাপের জন্য পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। তার পর থেকেই শুরু হয় ডামাডোল। পাকিস্তান প্রথমে জানিয়ে দিয়েছিল, ভারতে বিশ্বকাপ তারা খেলতে আসবে না। কারণ অবশ্যই ভারতের এশিয়া কাপ খেলতে পাকিস্তান না যাওয়া। এখন হাইব্রিড মডেলের মাধ্যমে এশিয়া কাপ অনুষ্ঠিত হতে চলেছে। এতে বিসিসিআই এবং পিসিবির মধ্যের সমস্যা কিছুটা ধামাচাপা পড়েছে। তবে এখন সমস্যা তৈরি হয়েছে অন্য বিষয় নিয়ে।

ভারত-পাকিস্তান ম্যাচ দেওয়া হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেখানে পাকিস্তান খেলতে একেবারেই রাজি নয়। তারা শুরু থেকেই বলে এসেছে, গ্রুপ লিগের ম্যাচ তারা কোনও ভাবেই আহমেদাবাদে খেলবে না। নকআউট পর্বের ম্যাচ হলে আলাদা বিষয়। পাকিস্তান দাবি তুলেছে, ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেনে তারা খেলতে চায়। তারা এর বাইরেও আরও একটি ম্যাচের ভেন্যু পাল্টানোর দাবি জানিয়েছে।

যদিও আনুষ্ঠানিক ভাবে ক্রীড়াসূচি এখনও ঘোষণা করা হয়নি। তবে প্রস্তাবিত সূচি অনুযায়ী, পাকিস্তান ৮ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে। সেটি হায়দরাবাদে হবে। এর পর ১২ অক্টোবর দ্বিতীয় ম্যাচটি হায়দরাবাদে। এবং এই ম্যাচ দু’টি তারা খেলবে দুই কোয়ালিফায়ার টিমের বিরুদ্ধে।

১৫ অক্টোবর রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। এর পর ২০ অক্টোবর বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে। তার পর চেন্নাইতে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে পাকিস্তান। পরের ম্যাচটি আবার কলকাতার ইডেনে। তার পর আবার বেঙ্গালুরুতে গিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে পাকিস্তানকে। শেষের ম্যাচটি অর্থাৎ নিউজিল্যান্ড ম্যাচটি কলকাতায় দেওয়ার দাবি জানিয়েছে পাকিস্তান। এতে তাদের বারবার যাতায়াতের ঝক্কি কমবে।

পাকিস্তান ক্রিকেটের বক্তব্য অনুযায়ী, পিসিবি দু’টি ম্যাচের ভেন্যু পাল্টাতে বলেছে। তাদের কিছু কর্মকর্তার দাবি, ভারত ইচ্ছাকৃত ভাবে এমন ভেন্যুতে ম্যাচের প্রস্তাব দিয়েছে, যেখানে পাকিস্তান দল পিচের অবস্থা, অনুশীলনের সুবিধা এবং ভ্রমণ ব্যবস্থা সম্পর্কিত চ্যালেঞ্জের মুখে পড়বে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *