Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ৪২ বলে পাঁচটি বাউন্ডারি ও ন’টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ৪২ বলে ৯৭ রান করে থামল যে অধিনায়ক তাঁকে হাতছাড়া করার জন্য এখন আফসোস হতেই পারে কেকেআর টিম ম্যানেজমেন্টের। ওভার শেষ না হয়ে গেল এদিন সেঞ্চুরিটা করেই ফেলতেন শ্রেয়াস আইয়ার। মাত্র তিন রানের জন্য আফসোসটা থেকে যাবে। তবে তিনি যা ফর্মে রয়েছেন তাতে এ তো সবে মরসুমের শুরু। বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি ঘোষণার আগে শ্রেয়াসের এই ইনিংস খুবই তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার ঘরের মাঠে আইপিএল ২০২৫-এ গুজরাত টাইটান্স তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংসের। টস জিতে প্রথমে পঞ্জাবকে ব্যাট করতে পাঠিয়েছিলেন গুজরাত অধিনায়ক শুভমান গিল। প্রথমে ব্যাট করে অধিনায়ক শ্রেয়াসের দাপটেই পঞ্জাব থামে ২৪৩-৫-এ। জবাবে ব্যাট করতে নেমে দাপট দেখায় শুভমান গিল অ্যান্ড টিমও। কিন্তু পঞ্জাবের দেওয়া টার্গেটে পৌঁছতে ব্যর্থ গুজরাত। ১১ রানে জিতে আইপিএল ২০২৫ শুরু করলেন গত মরসুমের চ্যাম্পিয়ন অধিনায়ক। ম্যাচের সেরাও তিনিই।

এদিন পঞ্জাবের হয়ে ওপেন করতে নেমেছিলেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং। প্রভসিমরান মাত্র পাঁচ রান করে ফিরে গেলে দলকে ভরসা দিতে তিন নম্বরেই নেমে পড়েন শ্রেয়াস। যদিও তিনিই যে সেরা তিন নম্বর তা ভারতীয় দলের জার্সি গায়েও বার বার প্রমাণ করেছেন। আর সেখান থেকেই শুরু হয়ে যায় শ্রেয়াস ঝড়। তাঁর ব্যাটিং ঝড়কে থামানোর ফর্মূলা গুজরাত বোলারদের কাছে এদিন অন্তত ছিল না।

এদিন ওপেন করতে নেমে ৪৭ রান করে আউট হন প্রিয়াংশ আর্য। এছাড়া আজমাতুল্লা ওমরজাই ১৬, গ্লেন ম্যাক্সওয়েল ০ ও মার্কাস স্তইনিস ২০ রান করে আউট হয়ে যান। শেষ পর্যন্ত শ্রেয়াসের সঙ্গে লড়াই করেন শশাঙ্ক সিং, ১৬ ব‌লে ৪৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৪৪ রানের লক্ষ্যমাত্রা রাখে পঞ্জাব কিংস। গুজরাতের হয়ে তিন উইকেট নেন সাই কিশোর। একটি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও রশিদ খান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই জয়ের লক্ষ্যে ব্যাট করতে শুরু করে গুজরাত টাইটান্স। অধিনায়ক শুভমান গিলের সঙ্গে এদি‌ন ওপেন করতে নেমেছিলেন সাই সুধর্শন। শুভমান ১৪ বলে ঝোড়ো ৩৩ রানের ইনিংস খেলে আউট হওয়ার পর সাইয়ের সঙ্গে গুজরাত ব্যাটিংয়ের হার ধরেন জোস বাটলার। সাই সুধর্শন ৭৪, বাটলার ৫৪, শেরাফেল রাদারফোর্ড ৪৬ ও রাহুল তেওয়াটিয়া ৬ রান করে আউট হন। শাহরুখ খান ৬ ও আর্শাদ খান ৬ রান করে অপরাজিত থাকেন ঠিকই কিন্তু দলকে জয়ের পথে নিয়ে যেতে ব্যর্থ হন। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৩২ রানই তুলতে পারে শুভমানের গুজরাত। পঞ্জাবের হয়ে দুই উইকেট নেন অর্শদীপ সিং। একটি করে উইকেট নেন মার্কো জানসেন ওগ্লেন ম্যাক্সওয়েল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *