Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পরল সানরাইজার্সের ব্যাটিং। রাজস্থানের কাছে ৭২ রানে প্রথম ম্যাচে হারল তারা। প্রথমে ব্যাট করে সঞ্জু স্যামসনরা ৫ উইকেটে ২০৩ রান করে। জবাবে মাত্র ৮ উইকেটে ১৩১ রান করতে সক্ষম হয় হায়দরাবাদ।

টসে জিতে ফিল্ডিং নেওয়া আইপিএলে এবার প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে। এদিনও টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠায় ভুবনেশ্বর কুমার। ওপেন করতে নেমেই যশস্বি জওয়সাল ও জস বাটলার দুজনেই ৫৪ রান করেন। বাটলার মাত্র ২২ বলে বিধ্বংসী ইনিংস খেলেন। দুজনের জুটিতেই ৮৫ রান ওঠে। তিন নম্বরে নেমে অধিনায়ক সঞ্জু স্যামসন ৫৫ রান করেন। শেষদিকে সিমরন হেটমেয়ার ২২ রান করে নট আউট থাকেন। সানরাইজার্সের হয়ে টি নটরাজন ২টি উইকেট নেন। মুলত প্রথম তিন ব্যাটসম্যানের দৌলতে ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান তোলে রাজস্থান।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে সানরাইজার্স। মাত্র ৫২ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। মায়াঙ্ক আগরওয়াল ২৭ রান করে আউট হন। অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠি দুজনেই রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান। সানরাইজার্সের হয়ে যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন। ট্রেন্ট বোল্ট ২টি উইকেট নেন। মাত্র ১৩১ রানেই থেমে যায় হায়দরাবাদের ইনিংস।                                 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *