Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্কঃ আইপিএলে টিম টিম করে জ্বলছে সানরাইজার্স হায়দরাবাদের সলতেটুকু। প্রায় খাদের কিনারায় তারা দাঁড়িয়ে রয়েছে। আর একটা ম্যাচে পয়েন্ট নষ্ট মানেই একেবারে খাদে তলিয়ে যাবে হায়দরাবাদের প্লে-অফের স্বপ্ন। এ দিকে রাজস্থান রয়্যালসের জন্য এই জয়টা গুরুত্বপূর্ণ। তারা যদি এই ম্যাচে না জেতে প্লে-অফের দৌড় কঠিন হয়ে পড়বে। 

চলতি আইপিএলে এই দুই দলের প্রথম সাক্ষাতে শেষ হাসি হেসেছিল রাজস্থান। হায়দরাবাদের ঘরের মাঠে তাদের ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছিল সঞ্জু স্যামসনের দল। এ বার বদলার পালা সানরাইজার্সের। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের চার নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। আর সানরাইজার্স হায়দরাবাদ পয়েন্ট টেবলের লাস্টবয়। ৯ ম্যাচে ছয় পয়েন্ট তাদের। রাজস্থান তাদের আগের ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৯ উইকেটে খারাপ ভাবে হেরেছে। তার আগের ম্যাচেও ছয় উইকেটে হেরেছিল মুম্বইয়ের কাছে। স্বাভাবিক ভাবেই বেশ চাপেই রয়েছে রাজস্থান। তারা ঘরের মাঠে হারের হ্যাটট্রিক রুখতে চাইবে। এ দিকে আগের ম্যাচে চতুর্থ বিদেশি খেলোয়াড় হিসেবে জেসন হোল্ডারের পরিবর্তে খেলানো হয়েছিল অ্যাডাম জাম্পাকে। কিন্তু ৩ ওভারে ৪০ রান খরচ করে উইকেটহীন পাননি। তাঁকে ফের দলে রাখা হবে কিনা, প্রশ্ন রয়েছে। জেসন হোল্ডারকেও ফেরানো হতো পারে।

এ দিকে হায়দরাবাদের বেহাল দশা। শেষ তিন ম্যাচ তারা হেরেছে। তাদের বোলিং থেকে ব্যাটিং কোনও বিভাগেই কোনও কিছুই কার্যকর হচ্ছে না। দলে ১৩.২ কোটি টাকার বিনিময়ে কেনা ব্যাটার রয়েছেন হ্যারি ব্রুক। তবে ইডেন গার্ডেন্সে একটি শতরান ছাড়া ব্রুকের পারফরম্যান্স তথৈবচ। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ব্রুকের জায়গায় গ্লেন ফিলিপসকে খেলাতে পারে সানরাইজার্স। জয়পুরের মাঠে একাদশে ফেরানো হতে পারে উমরান মালিককেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *