অলস্পোর্ট ডেস্ক: বিসিসিআই সভাপতি রজার বিনি এবং সহ-সভাপতি রাজীব শুক্লা সোমবার লাহৌরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের গালা ডিনারে যোগ দিয়েছিলেন। সেখানে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভারত-পাকিস্তান ম্যাচের পরিবেশ বর্ণনা করেছেন। মেগা ইভেন্টে যোগ দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তৃক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং অন্যান্য ক্রিকেট বোর্ডের সদস্যদের আমন্ত্রণ জানানোর পর বিনি এবং শুক্লা পাকিস্তানে যান।
বিনি বলেছেন যখন ভারত, পাকিস্তানের বিরুদ্ধে খেলে তখন সময় থমকে যায়। বিনি বলেন, ‘‘বিসিসিআই-এর পক্ষ থেকে আমি এই আমন্ত্রণের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। আমি পুরো বিসিসিআই এবং ভারতের ক্রিকেটপ্রেমীদের তরফ থেকে শুভেচ্ছা নিয়ে এসেছি। ভারত-পাকিস্তান সবচেয়ে বড় খেলাগুলির মধ্যে একটি, আমি বলতে পারি। যখন ভারত পাকিস্তানের সঙ্গে খেলে, তখন সবকিছু থমকে যায়, মানুষ কাজ করে না, রাস্তা ফাঁকা থাকে, সবাই ক্রিকেট দেখার জন্য টিভির সামনে।’’
শনিবার বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ম্যাচটি শেষ করা সম্ভব হয়নি। যার ফলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। সঙ্গে সঙ্গেই শেষ চারে পৌঁছে যায় পাকিস্তান কারণ প্রথম ম্যাচে নেপালকে তারা হারিয়ে দিয়েছিল। এশিয়া কাপে দুই দেশের মধ্যে হওয়া সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে কথা বলেছেন বিসিসিআই প্রধান।
‘‘ক্যান্ডিতে সেদিন আমাদের একটি সুন্দর খেলা চলছিল, যেটি চালিয়ে গেলে একটি দুর্দান্ত খেলা হত তবে আবহাওয়া খারাপ থাকায় সব নষ্ট হয়ে যায় এবং আমরা এর শেষ দেখতে পাইনি,’’ বলেছেন বিসিসিআই প্রধান। ‘‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যখন আমরা আজ বিকেলে সীমান্ত অতিক্রম করেছিলাম। একটি চমৎকার অভিজ্ঞতা হয়েছে,” তিনি আরও যোগ করেছেন।
শুক্লা বলেছেন যে তিনি এর আগে লাহৌরে গিয়েছিলেন এবং এশিয়া কাপ তাঁকে লাহৌরে আসার আর একটি সুযোগ করে দিয়েছে।
শুক্লা বলেন, ‘‘আমি লাহৌরে এসে সত্যিই খুব খুশি হয়েছি, এশিয়া কাপ আমাকে লাহৌরে আসার সুযোগ করে দিয়েছে। আমি এখানে আগেও বেশ কয়েকবার এসেছি এবং এই শহরটিকে আমি ভালবাসি।’’
তিনি আরও বলেছেন, ‘‘আমার মনে আছে ২০০৪ সালে, আমরা একটি ভারতীয় দলকে পাকিস্তানে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। সফর চূড়ান্ত হয়ে যাওয়ার পর নিরাপত্তা নিয়ে অনেক শঙ্কা ছিল। কিন্তু সেই সময় বিসিসিআই সভাপতি ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। ২০০৪ সিরিজের পর ২০০৬ সিরিজ ছিল ভারত বনাম পাকিস্তান ক্রিকেটের স্বর্ণযুগ।”
২০২৩ এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে ৩০ অগস্ট থেকে ১৭ সেপ্টম্বর পর্যন্ত যথাক্রমে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। ৩০ অগস্ট থেকে টুর্নামেন্ট শুরু হয়েছে। ভারত এবং পাকিস্তান ২ সেপ্টেম্বর একে ওপরের মুখোমুখি হয়েছিল। ভারত প্রথম ইনিংসে ২৬৬ রান করলেও ক্যান্ডিতে সেদিন বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে যায়। উভয় দলই একটি করে পয়েন্ট নিয়ে খেলা শেষ করে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
