Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: শুরুটা হয়েছিল বল হাতে। সেই কাজ সাফল্যের সঙ্গে শেষ করার পর ব্যাট হাতেও সফল ভারতীয় ক্রিকেট দল। সাধারণত দেখা যায় একপক্ষ সফল হলে আর এক পক্ষ ব্যর্থ। কিন্তু ভারত-ইংল্যান্ড শেষ টেস্টে শুরু থেকেই দাপট দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট দল । টস জিতে প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে ২১৮ রানে গুড়িয়ে দেন দলের স্পিনাররা। কুলদীপ সিং পাঁচ ও রবিচন্দ্রন অশ্বিন চারটি উইকেট নেন। এই দুই বোলারের দাপটে ব্রিটিশ ব্যাটাররা আর কিছুই করতে পারেননি।

প্রথম দিনই জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নামতে হয় ভারতকে। প্রথম দিন ওপেনার যশস্বী জয়সওয়াল ৫৭ রানে আউট হওয়ার পর দ্বিতীয় দিন ভারতের হয়ে জোড়া সেঞ্চুরি করেন রোহিত শর্মা ও শুভমান গিল। দু‘জনে প্রায় এক সঙ্গেই সেঞ্চুরি হাঁকান। রোহিত শর্মা ১৬২ বলে ১৩টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০৩ রান করে আউট হন। অন্যদিকে ১৫০ বলে ১২টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১০ রান করেন শুভমান গিল। দুই ব্যাটারের দাপটে ভারতের রান ৩০০-র গণ্ডি পেরিয়ে যায়। সেখান থেকেই ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন দেবদত্ত পারিক্কল ও সরফরাজ খান। আসে আরও দুটো হাফ সেঞ্চুরি।

সরফরাজ ইতিমধ্যেই হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। আরও একটি হাফ সেঞ্চুরির পথে পারিক্কল। প্রথম দিন হাফ সেঞ্চুরি করেছিলেন জয়সওয়াল। ভারতের হয়ে ব্যাট হাতে এখনও সকলেই সফল। এদিকে অনেকদিন পর বল হাতে নেমে প্রথম বলেই উইকেট তুলে নিয়ে চলকে দিলেন ইংল্যান্ডের বেন স্টোকস। যখন দলের তাবড় তাবড় বোলাররা ব্যর্থ তখন নিজেই দায়িত্ব তুলে নিয়েছিলেন অধিনায়ক বেন স্টোকস। এই সিরিজে প্রথম বল করলেন তিনি। আর প্রথম বলেই তাঁর শিকার সেঞ্চুরি করা রোহিত শর্মা। পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন ঘটে এই ঘট‌না।

স্টোকসকে দেখা যায় লাঞ্চ ব্রেকে বল হাতে ওয়ার্ম আপ করতে। এবং সিগনাল দিতে দেখা যায় যে তিনি বল করবেন। লাঞ্চের পর দ্বিতীয় ওভারে বল করতে নামেন তিনি। এবং প্রথম বলেই রোহিত শর্মাকে কিছু বুঝতে না দিয়ে তাঁর স্টাম্প ছিটকে দেন। রোহিতের চোখে-মুখে ছিল চমক। তার থেকেও বেশি চমক ছিল ইংল্যান্ড প্লেয়ার ও স্টাফদের মধ্যে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *