Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ অভিমন্যু ঈশ্বরণের পর এবার শ্রেয়াস আইয়ারের বাবা সন্তোষ আইয়ার ক্ষোভ প্রকাশ করেছেন এশিয়ার কাপের দলে তাঁর ছেলে সুযোগ না পাওয়ায়। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরমেন্স করার পরও শ্রেয়াস কেন এশিয়ান কাপের দলে নির্বাচিত হলেন না, তা দুর্বোধ্য ঠেকেছে বাবা সন্তোষের কাছে। তাঁর এখন একটাই প্রশ্ন, আর কী করলে ছেলে সুযোগ পাবে?‌ এর আগে বছরের পর বছরে ভারতীয় টেস্ট দলের সঙ্গে সফর করলেও এখনও টেস্ট অভিষেক ঘটেনি অভিমন্যুর।

সন্তোষ কুমারের প্রশ্ন, ‘‌ ক্রমাগত বছরের পর বছর আইপিএল দুরন্ত পারফরমেন্স করে আসছে শ্রেয়াস। দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের হয়ে। এবং সেটা অধিনায়ক হিসেবে। ২০২৪য়ে নেতৃত্ব দিয়ে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার কৃতিত্বও রয়েছে শ্রেয়াসের। আর এবার আইএসএলে পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলার পেছনে শ্রেয়াসের ভূমিকা সকলেরই জানা। আমি বলছি না, শ্রেয়াসকে ভারতীয় দলের অধিনায়ক করা হোক। এমনকি শ্রেয়াস এশিয়া কাপের দল বাদ পড়ার পর ভেতরে ভেতরে হতাশায় ভুগলেও কোনও ক্ষোভ প্রকাশ করেননি। কাউকে দোষারোপ করেনি। বরং খুব সংযতভাবেই বলেছে, এটা আমার ভাগ্য। শ্রেয়াস বরাবরই সবকিছুতে শান্ত থাকে। বাবা হিসেবে ওর মনের কষ্ট আমি কিন্তু বুঝে। ওর সঙ্গে সুবিচার হল না। আর কী করতে হবে শ্রেয়াস দলে জায়গা পেতে?‌’‌

ভারতীয় দলর প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফও মনে করেন, ভারতীয় নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট শ্রেয়াসকে এশিয়া কাপের দলের জন্য বিবেচনা না করে ঠিক কাজ করেনি। ভারতীয় ক্রিকেট দলের মুখ্য অজিত আগারকার জানিয়েছেন, ‘‌ এটা যেমন তাদের দোষ নয়, তেমন শ্রেয়াসেরও নয়। আসলে যেখানে মাত্র ১৫ জনকে বাছতে হয়েছে, তখন এইমুহূর্তে শ্রেয়াসকে এশিয়া কাপের দলে রাখা সম্ভব হয়নি। ওকে অপেক্ষা করতে হবে।’‌ এই বক্তব্যকে সমর্থন করেননি কাইফ। তার মতে, ‘‌ একমুখে শ্রেয়াসের পারফরমেন্সের প্রশংসা করে নির্বাচকদের শ্রেয়াসকে ১৫ জনের দলে না রাখতে পারার যুক্তিটা ঠিক গ্রহণযোগ্য হল না। এমনকি স্ট্যান্ড বাই হিসেবেও জায়গা পেল না শ্রেয়াস দলে?‌ এটা দুর্ভাগ্য।’‌

শ্রেয়াসের এশিয়া কাপের দলে না রাখায় তাঁর ভক্ত ও ভারতীয় ক্রিকেটপ্রেমীরা বিস্ময়প্রকাশ করেছেন। সমালোচনার ঝড় বইছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *