শুবমান গিল
অলস্পোর্ট ডেস্ক: ভারতের তারকা ব্যাটার শুভমান গিল এবং ঈশান কিশান আইসিসি ওডিআই প্লেয়ার র্যাঙ্কিং তালিকায় কেরিয়ারের সেরা র্যাঙ্কিং-এ পৌঁছে গেলেন। বুধবার আইসিসি সর্ব শেষ প্রকাশিত র্যাঙ্কিং-এ গিল দুই ধাপ উঠে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাম্প্রতিক ওডিআই সিরিজ জয়ের সময় গিল এবং কিশান ব্যাট হাতে ভারতের সবচেয়ে সেরা পারফর্মেন্স দিয়েছেন। এই জুটি টপ-অর্ডার ব্যাটিংয়ের অসামান্য প্রদর্শনে তিন ম্যাচে ৩১০ রান তুলেছে।
ওয়ানডে ব্যাটার র্যাঙ্কিং-এ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ভাল জায়গায় থাকলেও, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত সিরিজে গিল ৭৪৩ রেটিং পয়েন্টে উঠে এসেছেন এবং তৃতীয় স্থানে রয়েছেন ফখর জামান (৭৫৫) এবং চতুর্থ স্থানে রয়েছেন ইমাম-উল। কিশানও নয় ধাপ উঠে ৩৬তম স্থানে কেরিয়ার-সেরা রেটিংয়ে পৌঁছে গিয়েছেন।
তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর খেলার সঙ্গেই ১০ ধাপ উঠে ৭১ নম্বরে জায়গা করে নিয়েছেন। ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার পাণ্ড্যে ওডিআই অলরাউন্ডারদের তালিকায় সামগ্রিকভাবে ১১ নম্বরে জায়গা করে নিয়েছেন।
যেখানে বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদব এবং সিমার শার্দুল ঠাকুর ওডিআই বোলারদের র্যাঙ্কিং-এ সবচেয়ে ভাল জায়গায় রয়েছেন। কুলদীপ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে তাঁর সাত উইকেটের পরে, ৬২২ পয়েন্ট নিয়ে ওডিআই বোলার র্যাঙ্কিং-এ ১০-এ জায়গা করে নিয়েছেন। যেখানে ঠাকুর, যিনি সিরিজ-সেরা পারফর্মেন্স করে তিন ধাপ উঠে ৩০-এ জায়গা করে নিয়েছেন। ভারতের তারকা ব্যাটার কোহলি নবম স্থানে থাকা অব্যাহত রেখেছেন এবং অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন ১১-তে।
ভারতের নবাগত খেলোয়াড় তিলক ভার্মা তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের দুরন্ত শুরু করে ব্যাটার র্যাঙ্কিং-এ ৪৬তম স্থানে জায়গা করে নিয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
