অলস্পোর্ট ডেস্ক: শুভমান গিল তাঁর দলের লড়াই নিয়ে “অত্যন্ত গর্বিত”, কিন্তু লর্ডসে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২২ রানের পরাজয়ের পর একটি পঞ্চাশ রানের জুটি না থাকা এবং ঋষভ পন্থের প্রথম ইনিংসের রান আউটের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। রবীন্দ্র জাডেজা ১৮১ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং যশপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের সঙ্গে ভারতকে প্রায় জয়ের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত ১৯৩ রানের লক্ষ্যে ১৭০ রানে অলআউট হয়ে যায় ভারত। “অত্যন্ত গর্বিত যে এটি এমন একটি টেস্ট ম্যাচ ছিল যেখানে খুব কাছাকাছি ছিলাম। পাঁচ দিন ধরে খেলা এবং শেষ সেশন পর্যন্ত চলা। প্রচুর ব্যাটিং বাকি থাকায় আমি আমাদের সুযোগ নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলাম। আমাদের কয়েকটি ৫০ রানের জুটির প্রয়োজন ছিল কিন্তু আমরা তা অর্জন করতে পারিনি,” ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে গিল বলেন।
তিনি স্বীকার করেছেন যে, প্রথম ইনিংসে যদি পন্থ রান আউট না হতেন, তাহলে ভারত ৭০ থেকে ৮০ রানের লিড পেতে পারত এবং পঞ্চম দিনের কঠিন উইকেটে প্রায় ২০০ রান তাড়া করতে হত না।
খেলোয়াড়রা ব্যক্তিগত মাইলফলক অর্জনের উপর খুব বেশি জোর দিচ্ছেন কিনা জানতে চাইলে কেএল রাহুল স্বীকার করেছেন যে লাঞ্চের আগে তাঁর সেঞ্চুরি করার বিষয়ে পন্থের সঙ্গে তাঁর আলোচনা হয়েছিল, গিলও বলেন যে তাদের আলোচনা হয়েছিল।
“আসলে রানের ক্ষেত্রে আমাদের হিসেবের ত্রুটি ছিল এবং এটি খেলায় হতেই পারে। এবং যদি আপনি মনে দিয়ে দেখেন, তবে কেএল ভাই ঝুঁকি নিয়ে দৌড়চ্ছিল।”
তিনি রবীন্দ্র জাডেজার দু’টি উইকেট বাকি থাকতে বড় শট না নেওয়ার কৌশলকেও সমর্থন করেছেন।
তার জন্য কোনও বার্তা দেওয়া হয়েছিল কিনা জানতে চাওয়া হরে গিল বলেন, “তিনি খুবই অভিজ্ঞ এবং তাঁকে কোনও বার্তা পাঠানো হয়নি। তিনি শেষ পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করেছে। এটা ছিল শেষ ঘন্টা (চতুর্থ দিন), আমরা নিজেদের আরও ভালোভাবে প্রয়োগ করতে পারতাম।”
“টেস্ট ক্রিকেটের ১৫ দিনের মধ্যে, আমরা বেশিরভাগ দিনই আধিপত্য বিস্তার করেছিলাম কিন্তু যে সেশনগুলি খারাপ ছিল তা এতটাই খারাপ ছিল যে আমরা দু’টি ম্যাচ হেরেছি। সিরিজের স্কোরকার্ডে আমরা কীভাবে খেলেছি তা প্রতিফলিত হবে না,” তিনি যোগ করেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
