Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: পর পর ব্যর্থতা থেকে শেষ পর্যন্ত বেরিয়ে এলেন শুভমান গিল। আর ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন প্রায় একই সঙ্গে ভারতীয় সিনিয়র দলে জায়গা করে নেওয়া যশস্বী জয়সওয়াল। করেছিলেন ডবল সেঞ্চুরি। তাঁর ব্যাটে র করেই বড় রানে পৌঁছেছিল ভারত। না হলে বাকি কেউ ৪০ রানের গণ্ডিও পেরতে পারেননি। এর পর বল হাতে দাপট দেখান ভারতীয় বোলাররা। তাঁদের দাপটে ভারতের দেওয়া প্রথম ইনিংসের লক্ষ্যমাত্রাকে ছুঁতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয় দিনই ভারতের ৩৯৬ রানের জবাবে ২৫৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। আবার ব্যাট করতে নামে ভারত।

তিন নম্বরে নেমে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন শুভমান গিল। প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে আশানুরূপ রান আসেনি। এদিন সেটা পুশিয়ে দিলেন তিনি। ইতিমধ্যেই সেঞ্চুরি করে ফেলেছেন শুভমান। এই নিয়ে তিনি তাঁর তৃতীয় টেস্ট সেঞ্চুরিটি সেরে ফেললেন। ১৩ ইনিংস পরে তিনি সেঞ্চুরি পেলেন। ১৩২ বলে ১১টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০০ রানে পৌঁছন তিনি।

২৮ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামলেও দলের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল দ্রুত ফিরে যান প্যাভেলিয়নে। যশস্বী ১৭ ও রোহিত ১৩ রান করে আউট হয়ে যান। আবারও ব্যর্থ রোহিতের ব্যাট। শুভমানের পরে ব্যাট করতে নেমে ২৯ রানে শ্রেয়াস আইয়ার ও ৯ রানে রজত পাতিদার আউট হয়ে যান। এর পর শুভমানকে সঙ্গ দেন অক্ষর প্যাটেল।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ডের হয়ে একমাত্র বড় রান করেছিলেন জ্যাক ক্রলি। ৭৮ বলে ৭৬ রান করেছিলেন তিনি। এর পর বেন ডাকেট ২১, ওলি পপ ২৩, জো রুট ৫, জনি বয়ারস্টো ২৫, বেন স্টোকস ৪৭, বেন ফোকস ৬, রেহান আহমেদ ৬, টম হার্টলে ২১ ও জেমস অ্যান্ডারসন ৬ রান করে আউট হন। শোয়েব বশির ৮ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে বল হাতে দাপট দেখান যশপ্রীত বুমরাহ। মাত্র ৪৫ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন তিনি। তিন উইকেট নেন কুলদীপ যাদব। এক উইকেট নেন অক্ষর প্যাটেল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *