Cart Total Items (0)

Cart

All Sports
বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ এবার জমজমাট ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম বিরাট কোহলি লড়াই নিয়ে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ ও বিরাট তাঁদের নিজ নিজ কাজের জন্য শিরোনামে থেকেছেন প্রায় পুরো সময়টাই। প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচের সময় হাত মেলানোকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। সবার সঙ্গে হাত মেলালেও সৌরভ-বিরাট হাত মেলাননি। এই মরসুমে দ্বিতীয়বার আরসিবি এবং ডিসির খেলার সময় দু’জনে হাত মেলান। গুজরাত টাইটান্সের কাছে হেরে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছিটকে যাওয়ার পর শুভমান গিলের প্রশংসা করে টুইট করেন সৌরভ, যা আবার নতুন করে সৌরভ-বিরাট বিতর্ককে উসকে দিয়েছে।

শুভমানের জন্য সৌরভ লেখেন, “এই দেশ কী প্রতিভা তৈরি করে .. শুভমান গিল .. বাহ .. দুই অর্ধে দু’টি চমকপ্রদ নক .. আইপিএল .. .. টুর্নামেন্টে অসাধারণ মান।” সৌরভের এই টুইটে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ আবার এই উপদেশও দেন যে তিনি বিরাট কোহলির নাম উল্লেখ করতে পারতেন কারণ আরসিবি ওপেনারও সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন।

এবার অবশ্য চুপ করে থাকেননি সৌরভ। বরং সব উত্তরের পাল্টা উত্তরও দিয়েছেন তিনি। তাণঁর নিজের টুইটটি রি-টুইট করে এই বিষয়ে তাঁর মতামত জানাতে দ্বিধা করেননি। তিনি লেখেন, “শুধু দ্রুত মনে করিয়ে দিই .. আশা করি আপনারা যারা এই টুইটটির অন্য মানে বের করছেন, ইংরেজি বোঝেন .. যদি না বোঝেন তবে দয়া করে কাউকে দায়িত্ব দিন বুঝিয়ে দেওয়ার ..।”

সৌরভ বনাম কোহলি স্নায়ু যুদ্ধ নিয়ে অনেক রকমেরই কথা হয়েছে এবং লেখা হয়েছে যখন তিন ফরম্যাটে ভারতের অধিনায়ক হিসাবে তিন বিদায় নিয়েছেন। এমনকি যখন সৌরভ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতিও নন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লী ক্যাপিটালস উভয়ই প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। যদিও আরসিবি তাদের লিগ অভিযানের চূড়ান্ত খেলা পর্যন্ত তাদের আশা অক্ষত ছিল, ডিসি ছিল সর্বপ্রথম দল যারা শেষ চারে যাওয়া থেকে বাদ পড়েন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *