Cart Total Items (0)

Cart

All Sports India
আর্শদীপ সিং

অলস্পোর্ট ডেস্ক:‌ যদিও শ্রীলঙ্কার সঙ্গে এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচটা ছিল নিতান্তই নিয়মরক্ষার, তবু ভারতকে ম্যাচ জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে, সুপার ওভার পর্যন্ত গড়ানোয়। সুপার ওভারে ম্যাচ জেতানোর কারীগর ভারতের বাঁহাতি পেসার আরশদীপ। কেন আরশদীপের হাতেই সুপার ওভার করার জন্য বল তুলে দিয়েছিলেন, তার ব্যাখা করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।

সুপার ওভারে মাত্র ২ রান দিয়ে ভারতের জয়ের রাস্তা প্রশস্ত করে দেন বোলার আরশদীপ। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার সুপার ওভারে তাঁর হাতে বল তুলে দিতে দ্বিধা করেননি। বলেন, ‘‌ এর আগে এমন পরিস্থিতিতে ম্যাচ জেতাতে দেখেছি আমি আরশদীপকে। ওর ওপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। এবারও পারবে। আমি শুধু ওকে বলেছিলাম, নিজের পরিকল্পনামতো বল করতে। আমরা ফাইনালে উঠেই গিয়েছিলাম। তাই বাড়তি চাপ ছিল না। তাই কোনও কিছু না ভেবে শুধু বল হাতে নিজের কাজ ঠিকঠাক করে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। ও তাই করেছে। পরিকল্পনা মতো বল করে জয় এনে দিয়েছে। এর আগে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে ওর বোলিং সাফল্য দেখেছি। তাই আমি ভেবেই নিয়েছিলাম, সুপার ওভারে আরশদীপের থেকে ভাল চয়েস আর হতে পারে না। ও হতাশ করেনি।’‌

সূর্যকুমারের মতে, শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা নিয়মরক্ষার হলেও উত্তেজনাটা ফাইনাল খেলার সমান পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটারার দারুনভাবে রেসপন্ড করেছে। এটা পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলার আগে মানসিকভাবে তাঁদের আরও শক্তিশালী করেছে। সূর্যকুমারের মন্তব্য,‘‌ শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা মনে হচ্ছিল ফাইনাল, উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে। আমাদের ক্রিকেটাররা নিজেদের লড়াকু চরিত্রটা তুলে ধরেছে দারুনভাবে। সতীর্থদের বলেছিলাম, সেমিফাইনাল ভেবে ম্যাচটা খেলতে। ম্যাচটা সেই মেজাজে পৌঁছে গিয়েছিল। জিততে পেরে ভাল লাগছে। আত্মবিশ্বাস ও মনোবল বেড়েছে এতে। ফাইনালের আগে এটা দরকার ছিল।’‌

তবে ফাইনালটা যে সহজ হবে না ভারতের পক্ষে, এটা ভারতীয় অধিনায়ক সূর্যকুমার ভালই বুঝছেন। কারণ গ্রুপ পর্যায় ও সুপার ফোরে ভারতের কাছে হারের পর ফাইনালে প্রত্যাঘাত করার জন্য জান লড়িয়ে দেবে পাকিস্তানি ক্রিকেটাররা। সবচেয়ে বড় কথা, খেলার বাইরে হ্যান্ডশেক বিতর্ক, রউফ-‌শাহিবজাদার অখেলোয়াড়োচিত আচরণ, সূর্যকুমারের মন্তব্য, দু’‌দলের ক্রিকেটারদের জরিমানা ফাইনালের লড়াইয়ে অন্য মাত্রা যোগ করেছে। তার প্রতিফলন ফাইনালে পড়াটা অস্বাভাবিক নয়। তাই ফাইনাল জিততে ভারতীয় ক্রিকেটারদের কোনও রকম প্ররোচনায় পা দিয়ে মনঃসংযোগ না হারিয়ে সেরা দিতে হবে পাকিস্তানের বিরুদ্ধে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...