Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সহ-অধিনায়ক বেছে নেওয়া হয়েছে, অন্যদিকে তারকা ব্যাটসম্যান শুভমান গিল দলে জায়গা পাননি। গিল, যিনি ২০২৫ সালের এশিয়া কাপে সহ-অধিনায়ক ছিলেন, সাম্প্রতিক খারাপ ফর্মের কারণে তাঁকে দলে রাখা হয়নি। গিলের অনুপস্থিতিতে সঞ্জু স্যামসন অভিষেক শর্মার সঙ্গে ইনিংস শুরু করবেন বলে মনে করা হচ্ছে। ঈশান কিষাণ, যিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছেন এবং এমনকি ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করেছেন, তিনি প্রত্যাশামতোই ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন।

দলে ঈশান কিষাণের অন্তর্ভূক্তি আর শুভমান গিলের বাদ পড়া ছাড়া আর বড় কোনও পরিবর্তন নেই। বাকি যাঁদের দলে রাখা হয়েছে তাঁরা সকলেই প্রত্যাশিত ছিলেন। সম্প্রতি ভালো ফর্মে নেই ভারতের ওডিআই ও টেস্ট অধিনায়ক শুভমান গিল। কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ঘাড়ে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। তার পর টেস্ট ও ওডিআই সিরিজে খেলতে না পারলেও টি২০ সিরিজে দলে ফিরে আসেন। কিন্তু টি২০ বিশ্বকাপের আগে পাঁচ ম্যাচের সিরিজের চার ম্যাচে তিনি তাঁর সেরাটা দিতে পারেননি। যে কারণে টি২০ বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে হল তাঁকে।

ঈশানের গল্পটা একদমই উল্টো। তাঁর লাইফ স্টাইল ও বিভিন্ন ব্যবহারিক কারণে তাঁকে জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল। প্রাথমিকভাবে তাঁর ঘরোয়া ক্রিকেট খেলায় অনীহা ও বোর্ডের নির্দেশ অমান্য করা, তাঁর বিরুদ্ধে গিয়েছিল। দীর্ঘদিন জাতীয় দলের জার্সি পরতে পারেননি তিনি। তবে সেই ঘরোয়া ক্রিকেটেই দুরন্ত পারফর্ম সরাসরি বিশ্বকাপ দলে জায়গা করে নিলেন ঈশান কিষাণ। যদিও দলের এক নম্বর উইকেট কিপার হিসেবে থাকবেন সঞ্জু স্যামসনই। ঈশানকে থাকতে হবে সুযোগের অপেক্ষায়।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পাণ্ড্যে, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, যশপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্থী, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষাণ (উইকেটরক্ষক)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *