Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়া কাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: আগামী সপ্তাহে সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান । তাঁর আগে আবহাওয়া নিয়ে কিছুটা আশা দিল শ্রীলঙ্কার আবহাওয়া দফতর। এই দফতরের একজন উচ্চপদস্ত কর্মকর্তা বুধবার এশিয়া কাপ আয়োজকদের জানিয়েছেন, কিছুদিনের মধ্যে হতে পারে আবহাওয়ার উন্নতি। তবে বৃষ্টির সঙ্গে মোকাবিলা করার ব্যবস্থা রাখতে হবে। এদিন শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের কর্তা অথুলা করুনানায়েক জানান ৯ সেপ্টেম্বরের পর আবহাওয়া ক্রিকেটের অনুকুল হওয়ার সম্ভাবনা রয়েছে।

১০ সেপ্টেম্বর কলম্বোতে সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এরপর একই ভেন্যুতে ১২ সেপ্টেম্বর রোহিতের দল মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কার। এরপর ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। এশিয়া কাপ ২০২৩-এর ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর।

এদিন করুনানায়েক বলেন, ‘‘এটা বছরের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর শেষ সময়। এই সময় শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়। গত দু’সপ্তাহ আমরা পশ্চিমাঞ্চলীয় প্রদেশে বেশি বৃষ্টিপাত হতে দেখেছি। আর কয়েকদিন পশ্চিমাঞ্চলে বৃষ্টি হবে। তবে ৯ সেপ্টেম্বরের পর আকাশে কখনও মেঘলা থাকবে আবার কখনও রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে বৃষ্টিপাত খুব কমই হবে।“

এছাড়াও তিনি বলেন, ‘‘আগামী সপ্তাহে হালকা বৃষ্টি হলেও, ১৭ সেপ্টেম্বর অর্থাৎ এশিয়া কাপ ফাইনালের আগে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তখন বৃষ্টির কোনও সম্ভাবনা থাকবে না।“

গত ২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে এশিয়া কাপ ২০২৩-এ প্রথমবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারত ২৬৬ রান করলেও বৃষ্টির জন্য ব্যাট করতে পারেনি পাকিস্তান। ভেস্তে যায় ম্যাচ। এবার দেখার সেমিফাইনালে ভারত-পাকিস্তানের ম্যাচ হয় কিনা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *