Cart Total Items (0)

Cart

All Sports
বিরাট কোহলি

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটের রান মেশিন বিরাট কোহলি । একে একে সবাইকে টপকে প্রতিদিন নতুন রেকর্ড গড়ছেন তিনি। এবার আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে নতুন মাইলস্টোন ছুঁলেন কোহলি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটার জ্যাক কালিসকে ছাড়িয়ে সবোর্চ্চ রানাধিকারির ‘সেরা এলিট-৫’–এর তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিলেন বিরাট কোহলি।

কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচে এই রেকর্ড গড়লেন। ম্যাচের প্রথম দিন, যা আবার তাঁর ৫০০তম আন্তর্জাতিক ম্যাচও ছিল, ১৬১ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন। সঙ্গে ঝুলিতে আটটি বাউন্ডারি। ম্যাচের দ্বিতীয় দিন মনে করা হচ্ছে ৭৬তম আন্তর্জাতিক সেঞ্চুরি করে ফেলবেন বিরাট। ভক্তরা এই ‘কোহলি স্পেশাল’ উপহারের জন্য অপেক্ষায় রয়েছেন।

৫০০ ম্যাচে বিরাটের মোট রান ২৫,৫৪৮, ৫৩.৬৭।  তিনি ৫৫৯টি ইনিংসে ৭৫টি সেঞ্চুরি এবং ১৩২টি হাফ সেঞ্চুরি করেছেন, যার মধ্যে সেরা স্কোর ছিল ২৫৪।  বিরাট, কালিসের ৫১৯টি ম্যাচে ২৫,৫৩৪ রানের রেকর্ডকে ছাঁপিয়ে গিয়েছেন। ম্যাচের দ্বিতীয় দিন আরও রান বিরাটের ঝুলিতে আসতে চলেছে বলেই আশা।

বর্তমানে, কোহলির আগে রয়েছেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে (৬৫২ ম্যাচে ২৫,৯৫৭ রান), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৫৬০ ম্যাচে ২৭,৪৮৩ রান), কুমার সঙ্গাকারা (৫৯৪ ম্যাচে ২৮,০১৬ রান), এবং ভারতের সচিন তেন্ডুলকারের (৬৬৪ ম্যাচে ৩৪,৩৫৭ রান) মতো কিংবদন্তিরা। 

১১১টি টেস্টে বিরাট ৪৯.৩৮ গড়ে ৮৬৪২ রান করেছেন। তিনি এই ফর্ম্যাটে এখনও পর্যন্ত ২৮টি সেঞ্চুরি এবং ৩০টি হাফ সেঞ্চুরি করেছেন। টেস্টেও ভারতের পঞ্চম সর্বোচ্চ রানের অধিকারি তিনি।

২৭৪টি ওডিআই ম্যাচে ১২,৮৯৮ রান, গড়ে ৫৭.৩২ করেছেন বিরাট। ৪৬টি সেঞ্চুরি এবং ৬৫টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ওডিআই ক্রিকেটে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং আন্তর্জাতিকভাবে পঞ্চম সর্বোচ্চ রানাধিকারি।

টি-টোয়েন্টি ফর্ম্যাটে সবচেয়ে বেশি রান তুলেছেন বিরাট। ১১৫টি ম্যাচে ৫২.৭৩ গড়ে ৪,০০৮ রান করেছেন তিনি এবং এই ফর্ম্যাটে একটি সেঞ্চুরি এবং ৩৭টি হাফ সেঞ্চুরি করেছেন, যার সেরা স্কোর ১২২।

এদিন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন বিরাট এবং রবীন্দ্র জাদেজার সেঞ্চুরি জুটি ভারতকে ম্যাচে ধরে রাখে। শুক্রবার পোর্ট অফ স্পেনে প্রথম দিনের শেষে কোহলি তার ২৯তম টেস্ট সেঞ্চুরির কাছাকাছি রয়েছেন।

ক্রিজে শেষ পর্যন্ত বিরাট (৮৭) এবং জাদেজা (৩৬) সহ ভারতের স্কোর ২৮৮-৪।

প্রথম সেশনে ভারত ১২১-০ তে রোহিত শর্মা (৬৩), যশস্বী জয়সওয়াল (৫২) অপরাজিত ছিলেন। কিন্তু দ্বিতীয় সেশনে তাঁদের জুটি ১৩৯ রানে ভেঙে যায়, জয়সওয়াল ৫৭ রানে আউট হয়ে যান। শুভমান গিল (১০) এবং রোহিত (৮০) পরপর আউট হন, ভারত ১৫৫/৩ রানে এসে দাঁড়ায়। এরপর বিরাট সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানেকে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান। কিন্তু দ্বিতীয় সেশনের শেষ বলে আট রানে আউট হয়ে যান রাহানে। ভারত দ্বিতীয় সেশন ১৮২/৪ -এ শেষ করে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *