Cart Total Items (0)

Cart

All Sports
বিরাট কোহলি

অলস্পোর্ট ডেস্ক: বিরাট কোহলি বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যানসদের মধ্যে একজন। জাতীয় দলের অনেক ওঠা-পড়ার সাক্ষী থেকেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে ভারত দারুণভাবে জয় তুলে নিয়েছে। এবং এই জয়ের সঙ্গে বিরাট আবারও একটি রেকর্ড গড়লেন। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট সিরিজের তৃতীয় দিনে ১৪১ রানে ক্যারাবিয়ানদের হারিয়েছে ভারত।

প্রাক্তন ভারত অধিনায়ক এম এস ধোনির রেকর্ডও ভেঙে দিলেন তিনি। দলের হয়ে ২৯৬তম ম্যাচ জিতলেন বিরাট কোহলি, যা ধোনির জেতানো ম্যাচের থেকে মাত্র একটি বেশি। বর্তমানে এই রেকর্ডের শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকার, যিনি ভারতের হয়ে মোট ৩০৭টি ম্যাচ জিতেছেন। সচিনের রেকর্ড ভাঙতে কোহলিকে আর ১১টি ম্যাচ জিততে হবে দেশের হয়ে।

রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতীয় দল ক্যারিবিয়ানদের মাঠে রানের ঝড় তুলে দেয়। যশস্বী জয়সওয়াল ১৭১ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন। সেই সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন মোট ১২টি উইকেট তুলে নেন প্রথম টেস্টে। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি ২০ জুলাই থেকে শুরু হতে চলেছে।

আইসিসি র্যা ঙ্কিং অনুসারে বর্তমানে টেস্ট ক্রিকেটে ভারতীয় দল বিশ্বের প্রথম দল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টেস্টে ২-০ তে হারালেও দলের স্থান এখনও পুরোপুরিভাবে সুরক্ষিত বলা যাচ্ছে না।

১২১ রেটিং পেয়ে আপাতত আইসিসি র‍্যাঙ্কিং-এর শীর্ষে রয়েছে ভারত। আর ১১৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিনসের নেতৃতে অস্ট্রেলিয়া বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজ খেলছে। সেখানের ফলাফল অস্ট্রেলিয়ার পক্ষে থাকলে, শীর্ষস্থানের তালিকা থেকে ভারত নীচে নেমে যেতে পারে এবং সেই জায়গা দখল করে নেবে অস্ট্রেলিয়া।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *