শুবমান গিল
অলস্পোর্ট ডেস্ক: শুভমান গিল, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেন, তিনি ধ্রুব জুড়েলকে যে পরামর্শ দিয়েছিলেন তা ম্যাচ শেষে খোলসা করলেন। জুড়েল এবং গিলের অপরাজিত ৮২ রানের জুটি ভারতের জন্য এই সিরিজ জয় এবং চতুর্থ টেস্টে পাঁচ উইকেটে জয় নিশ্চিত করেছে। হোম কন্ডিশনে এটি ছিল ভারতের ১৭তম সিরিজ জয়। খেলার পরে, গিল তাদের ম্যাচ জয়ী পার্টনারশিপের সময় জুরেলকে যে পরামর্শ দিয়েছিলেন সে সম্পর্কে মুখ খুলেছেন এবং জানিয়েছেন যে তিনি তাঁকে একই মানসিকতা নিয়ে খেলতে বলেছিলেন যেভাবে তিনি প্রথম ইনিংসে খেলেছিলেন যা তাঁকে ৯০ রান করতে সাহায্য করেছিল।
“আমি শুধু ওকে বলেছিলাম (জুড়েল) প্রথম ইনিংসে সুন্দর ব্যাটিং করেছে এবং একই মানসিকতায় থাকতে, অফ-স্পিনারকে আটকানোর জন্য পা ব্যবহার করার চেষ্টা করুক। ও যেভাবে নেমেছিল এবং যেভাবে খেলেছিলেন তা সুন্দর ছিল,” গিল বলেন।
এই ম্যাচ জিতলেও চতুর্থ দিনের শুরুতে ধাক্কা খায় ভারতের ব্যাটিং। ১৯২ রানের লক্ষ্যে একটা সময় ১২০-৫ হয়ে যায় ভারতের। “ওরা আমাদের চাপে ফেলে দিয়েছিল, কিন্তু আমাদের ওপেনাররা একটি ভাল শুরু করে দিয়েছিল। দু’টি উইকেট হারিয়ে চাপ তৈরি করেছিল। কিন্তু জুরেল সামনে এসে চাপ সামলে নিয়েছিল।”
তিনি আরও বলেন, “আপনাকে পরিস্থিতি দেখতে হবে এবং সেই অনুযায়ী খেলতে হবে – ওরা ভাল বোলিং করছিল। এবং লাইন সঠিক রাখছিল, মেডেন না দেওয়া এবং এক রান করে নেওয়ার মানসিকতা ছিল,” গিল বলেছিলেন।
তাঁর অপরাজিত ৫২ রানের পুরো ইনিংস জুড়ে, গিল অনায়াসে তার পা ব্যবহার করে সিঙ্গলস বাছাই করেন এবং স্ট্রাইক রোটেট করেন। ভারতকে ফিনিশিং লাইনের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য শোয়েব বশিরের ওভারে ব্যাক-টু-ব্যাক ছক্কা মেরে তাঁর ফুটওয়ার্কর সঠিক ব্যবহার করেন। গিল তাঁর স্টাইলের কথা বলেছেন এবং জানিয়েছেন যে তিনি স্টাম্পের সামনে আটকে থাকা এড়াতে তাঁর পা ব্যবহার করেছিলেন।
“প্রথম ইনিংসে বল বেশি টার্ন করছিল না এবং তাই আমি আমার পা ব্যবহার করিনি, কিন্তু দ্বিতীয় ইনিংসে আমি আমার পা ব্যবহার করে এলবিডব্লিউকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রথম টেস্টের পর কেএল ছিটকে যাওয়ায় খুব বেশি ব্যাটিং অভিজ্ঞতা না নিয়ে সিরিজ খেলি.. কিন্তু রোহিত ভাই আমাদের সমর্থন দিয়েছিলেন এবং আমাদের মাঠে নেমে স্বাধীনভাবে খেলার আত্মবিশ্বাস দিয়েছিলেন,” বলেন গিল।
ভারত-ইংল্যান্ড শেষ টেস্ট খেলবে ধর্মশালায়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ইতিমধ্যেই ৩-১-এ জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
