Cart Total Items (0)

Cart

All Sports
অজিঙ্ক রাহানে

অ‌লস্পোর্ট ডেস্ক: ভারতীয় দলে অজিঙ্ক রাহানে -এর ফিরে আসাটা দলের পক্ষে ভাল হতে পারে বলে মনে করা হচ্ছে। এ বছরের শেষের দকে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে অজিঙ্ককে রাখা হতে পারে। এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের কোচ বিক্রম রাঠোর।

গত মাসে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরও ভারতের জন্য ভাল দিক ছিল রাহানের ফর্ম।অস্ট্রেলিয়া বিরুদ্ধে ৮৯ এবং ৪৬ রান করেছিলেন তিনি। ১৮ মাসের মধ্যে এটি ছিল রাহানের প্রথম টেস্ট। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি ভারতীয় দলের সহ-অধিনায়ক।

ভারতীয় দলে রাহানের আবার ফিরে আসার‌ পর বিক্রম রাঠোর বলেছেন, ‘‘ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে তিনি অসাধারণ খেলেছেন। রাহানে একজন ভাল ক্রিকেটার। মাঝে ভাল ফর্মে না থাকার কারণে তিনি দলে সুযোগ পাননি। খেলার কায়দা ওঁর খুব ভাল করেই জানা। রাহানে অত্যন্ত ঠান্ডা মাথার ক্রিকেটার। ওঁ ঠিক আগের মতই যেভাবে নেটে খেলত সেভাবেই ব্যাট করে। আমরা আশা করছি ওঁ ভাল খেলবে। দক্ষিণ আফ্রিকা সফরে আমাদের রাহানের মতই একজন ক্রিকেটার দরকার।’’

ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলতে চলেছে এ বছরের শেষের দিকে। ডিসেম্বর-জানুয়ারীতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক ম্যাচে যশস্বীর অসাধারণ পারফর্মেন্স মন জয় করে নিয়েছে রাঠোরের। প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিনি ১৭১ রান করেন।

রাঠোর বলেন, ‘‘আমি আগে নির্বাচক ছিলাম। তাই আমার মতে যখনই ক্রিকেটার বাছাইয়ের কথা আসবে তখনই আমাদের যশস্বীর কথা ভাবা উচিত। ওঁর দক্ষতা বলে দিচ্ছে আগামী ১০ বছর ভারতীয় দলে ওঁর জায়গা নিশ্চিত।’’

তিনি যশস্বীকে নিয়ে আরও বলেন, ‘‘একটা জিনিস আমি লক্ষ করেছি আইপিএলে ওঁর ব্যাটিং। কী সুন্দর স্ট্রোক খেলে। এর আগে আমি ওঁর সঙ্গে কাজ করিনি কিন্তু ওঁর খেলা আমাকে মুগ্ধ করেছে। পরিস্থিতি অনুযায়ী ওঁ কী সুন্দর নিজের খেলার মধ্যে পরিবর্তন আনে।’’

তিনি আরও বলেন, ‘‘দ্বিতীয় দিন লাঞ্চের আগে ৯০ বলে ২০ রান করেছিলেন তিনি। আমার মতে এটিই ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল। ঠিক তারপরে এসেই স্কোর বোর্ডে দুর্ধস্ব রান তোলা সত্যিই তা অসাধারণ।’’

ব্যাটিং অর্ডারের তিন নম্বরে নিজেকে নামিয়ে এনে গিল তেমন প্রত্যাশামত রান করতে পারেননি এই ম্যাচে। তবে এই নিয়ে তেমন ভাবতে চান না ভারতীয় দলের ব্যাটিং কোচ। তিনি জানিয়েছেন গিলের কাছে এখনও অনেক সময় আছে। আগামী ম্যাচে নিজেকে তিনি প্রমাণ করবেন। নতুন অবস্থানে তিনি দ্রুতই মানিয়ে নেবেন এমনটাই মনে করছেন রাঠোর।

তিনি বলেন, ‘‘শুভমনের দক্ষতা আছে। টেস্ট ক্রিকেটে ওঁ অনেক ভাল রান করেছে আগে। নতুন পজিশনে মানাতে তাঁর কিছুটা সময় লাগবে। কিন্তু আমার বিশ্বাস ওঁ খুব তাড়াতাড়ি নিজের ফর্মে ফিরে আসবে।’’

শুভমনকে নিয়ে তিনি আরও বলেন, ‘‘গিলের এখন সময় লাগছে তিন নম্বরে খেলতে। কিন্তু ওঁ চেষ্টা করে যাচ্ছে। কঠোর পরিশ্রমের থেকে ভাল কিছু হতে পারে না। শুভমন তিন ধরনের ফর্ম্যাটে খেলে নিজেকে প্রমাণ করে দেবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *