Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: আয়োজক ভারত-সহ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলের প্রথম ৮টি দল সরাসরি আসন্ন বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছে। ১০ দলের বিশ্বকাপ ক্রিকেট এর শেষ ২টি স্থানের টিকিট হাতে পেতে কোয়ালিফায়ারের লড়াই চালাচ্ছে ১০টি দল। ২টি গ্রুপ থেকে ৪টি দল ইতিমধ্যেই ছিটকে গিয়েছে দৌড় থেকে। ৬টি দল যোগ্যতা অর্জন করেছে কোয়ালিফায়ারের সুপার সিক্স রাউন্ডের।

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের গ্রুপের পয়েন্ট টেবিল:-
১. জিম্বাবোয়ে- ৩ ম্যাচে ৬ পয়েন্ট (নেট রান-রেট +০.৯১৭)
২. নেদারল্যান্ডস- ৩ ম্যাচে ৪ পয়েন্ট (নেট রান-রেট +০.৮৩৫)
৩. ওয়েস্ট ইন্ডিজ- ৩ ম্যাচে ৪ পয়েন্ট (নেট রান-রেট +০.৭০০)
৪. নেপাল- ৪ ম্যাচে ২ পয়েন্ট (নেট রান-রেট -১.১৭১)
৫. আমেরিকা- ৩ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট -০.৭৮৯)

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের বিগ্রুপের পয়েন্ট টেবিল:
১. শ্রীলঙ্কা- ৩ ম্যাচে ৬ পয়েন্ট (নেট রান-রেট +৩.৬৪৯)
২. স্কটল্যান্ড- ৩ ম্যাচে ৬ পয়েন্ট (নেট রান-রেট +১.২৬৭)
৩. ওমান- ৪ ম্যাচে ৪ পয়েন্ট (নেট রান-রেট -১.২২১)
৪.আয়ারল্যান্ড- ৩ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট -১.০০৭)
৫. আমিরশাহি- ৩ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট -২.০৭১)

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ফর্ম্যাট:-
প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য দলগুলির বিরুদ্ধে রাউন্ড রবিন ফর্ম্যাটে ১টি করে ম্যাচ খেলবে। গ্রুপ লিগের খেলার শেষে ২টি গ্রুপের প্রথম ৩টি করে দল সুপার সিক্সের যোগ্যতা অর্জন করবে। সুপার সিক্সে একটি গ্রুপ থেকে যোগ্যতা অর্জন করা দলগুলি অন্য গ্রুপের তিনটি দলের বিরুদ্ধে ১টি করে ম্যাচ খেলবে। সুপার সিক্স রাউন্ডের শেষে পয়েন্ট টেবিলের প্রথম ২টি দল বিশ্বকাপের টিকিট হাতে পাবে। যদিও সেই ২টি দল নিজেদের মধ্যে ফাইনাল ম্যাচেও মাঠে নামবে। তবে সেটা শুধুই ট্রফির জন্য।

কারা সুপার সিক্সের যোগ্যতা অর্জন করেছে:-
এ-গ্রুপ থেকে জিম্বাবোয়ে, নেদারল্যান্ডস ও ওয়েস্ট ইন্ডিজ এবং বি-গ্রুপ থেকে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও ওমান ইতিমধ্যেই সুপার সিক্সের টিকিট নিশ্চিত করেছে।

গ্রুপ লিগের পয়েন্ট সুপার সিক্সে যোগ হবে কি:-
প্রতি গ্রুপ থেকে যে তিনটি দল সুপার সিক্সে উঠবে, তারা গ্রুপ লিগে নিজেদের মধ্যে যে ম্যাচগুলি খেলেছে, সেই ম্যাচগুলির পয়েন্ট ও নেট রান-রেট যোগ হবে সুপার সিক্সেও। অর্থাৎ, এ-গ্রুপ থেকে সুপার সিক্সে ওঠা তিনটি দল নিজেদের মধ্যে নতুন করে লড়াইয়ে নামবে না। তারা সুপার সিক্সে শুধু বি-গ্রুপের তিনটি দলের বিরুদ্ধে খেলতে নামবে। ঠিক তেমনই বি-গ্রুপ থেকে সুপার সিক্সে ওঠা তিনটি দল নিজেদের মধ্যে নতুন করে লড়াইয়ে নামবে না। তারা সুপার সিক্সে শুধু এ-গ্রুপের তিনটি দলের বিরুদ্ধে খেলতে নামবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...