অলস্পোর্ট ডেস্ক: আরব দুনিয়ার যুদ্ধের দামামার মাঝেই হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হলেন কিংবদন্তী তারকা ফুটবল লিওনেল মেসি। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক মেসি বৃহস্পতিবার হোয়াইট হাউসে যান ইন্টার মিয়ামি দলের প্রথমবার এমএলএস কাপ জয়ের উৎসব উদযাপন উপলক্ষ্যে। সেখানে পৌঁছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে বিভিন্ন উপহার ও স্মারক তুলে দেন মেসি ক্লাবের পক্ষ থেকে।
ইন্টার মিয়ামির যৌথ মালিক জর্জ মাসের সঙ্গে হোয়াইট হাউসের ইস্ট রুমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রবেশ করেন। আমেরিকার প্রেসিডেন্টকে মিয়ামির প্রতীক গোলাপী ফুটবল উপহার দেন মেসি। ক্লাব কর্তা জর্জ মাসের হাত থেকে ক্লাবের জার্সি ও কোচ জেভিয়ার মাসচেরানোর হাত থেকে নেন একটি সুদৃশ্য ঘড়ি।
এটা ছিল মেসির প্রথম হোয়াইট হাউসে পা দেওয়া। মিয়ামিতে ২০২৩য়ে জুলাইয়ে যোগদানের পর। এর আগে গত নভেম্বরে পর্তুগালের মেগাস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হোয়াইট হাউসে এক নৈশভোজে উপস্থিত ছিলেন।
মেসি,কর্তা জর্জ মাস ও মিয়ামির ফুটবলারদের মাঝে দাঁড়িয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ আমরা প্রকৃত প্রতিবানদের সম্মান দি। গর্বের সঙ্গে বলছি, যা আজ পর্যন্ত আমেরিকার কোনও প্রেসিডেন্ট বলার সুযোগ পাননি, হোয়াইট হাউসে স্বাগত লিওনেল মেসি। আমার ছেলে বলছিল, বাবা জান, আজ এখানে কে আসবে? আমি বললাম, না, জানি না তো। কে আসবে? চারিদিকে এত কিছু ঘটছে, যা নিয়ে ভেবে কুল কিনারা করে উঠতে পারছি না। ছেলে বলল, মেসি, মেসি। আসলে আমার ছেলে প্রচন্ড মেসি ভক্ত। ও মনে করে তুমি একজন বিরাট ফুটবলার ও মানুষ। মনে হচ্ছে, তোমার সঙ্গে ওর কিছুক্ষণ আগে নিশ্চয়ই দেখা হয়েছে। ছেলে ফুটবল বলতে যেমন পাগল, তেমন তোমার অন্ধ ভক্ত। আর একজন ফুটবলার আছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নামে, সেও বিরাট ফুটবলার। তুমিও তাই।’
মেসির নেতৃত্বে ইন্টার মিয়ামি প্রথমবার এমএলএস কাপ জিতেছে গতবছর ৬ ডিসেম্বর ভ্যাঙ্কুভারক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে। এই নিয়ে দ্বিতীয়বার লিগের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের মুকুট উঠেছে মেসির মাথায়। এনিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া, ‘ লিও, তুমি মিয়ামিতে যোগ দিয়ে ট্রফি এনে দিয়েছ। যেটা সত্যি খুব কঠিন কাজ। আমি জানি তোমার ওপর কীধরনের বাড়তি চাপ থাকে অন্যদের তুলনায় সাফল্যের প্রত্যাশায়। যেখানে তুমি এবারে সফল, তখন অন্যরা নয়।’
অনুষ্ঠানে মেসি বন্দনার পাশাপাশি ট্রাম্পের গলায় কিংবদন্তী ফুটবল সম্রাট পেলের কথাও উঠে আসে। বলেন, ‘ আমি পেলেকে নিউইয়র্ক কসমসের হয়ে খেলতে দেখেছি।’ মেসির দিকে তাকিয়ে মুখে হাসি এনে বলেন, ‘ মনে হয়, তুমি পেলের থেকে ভাল।’ তারপর অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন ট্রাম্প, ‘ কে সেরা?’
এর আগে ২০২৫ জানুয়ারিতে জো বাইডেন প্রশাসনের আমন্ত্রণ পেয়েছিলেন মেসি। প্রেসিডেন্সিয়াল ফ্রিডম পদক নেওয়ার জন্য। কিন্তু মেসি তা নিতে যেতে পারেননি অন্যান্য কাজে ও খেলায় ব্যস্ত থাকায়। এবার অবশ্য হোয়াইট হাউসে পা রাখার সুযোগ হাতছাড়া করেননি মেসি। গোটা বিশ্বের মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, আরও একবার, অন্তত শেষবার ফিফা ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসিকে খেতাব ধরে রাখার লড়াইয় মাঠে দেখার জন্য।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
