Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে সম্মান জানাতে এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে। তারা এই সপ্তাহের শেষদিকের সব ঘরের ম্যাচ ১০ মিনিটের মাথায় এক মিনিটের জন্য থামিয়ে করতালি দিয়ে মেসির দেশের জার্সি থেকে অবসর নেওয়াকে স্মরণীয় করে রাখতে চান। মেসি জানিয়েই দিয়েছেন, তিনি ফিফা ২০২৬ বিশ্বকাপে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলে ফেলেছেন দেশের জার্সিতে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন(‌এএফএ)‌ জানিয়েছে, মেসির প্রতি সম্মান প্রদর্শন করা হবে দেশের ঘরোয়া লিগের সব ডিভিশনের পুরুষ ও মহিলা দলের ম্যাচে। ওই ম্যাচগুলির প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় ১ মিনিটের জন্য খেলা থামিয়ে দেওয়া হবে। এই সময়ে করতালি দিয়ে মেসির দেশের জার্সিতে অবদানকে স্মরণ করা হবে। এছাড়া প্রতিটি মাঠেই স্টেডিয়ামে ভিডিও বোর্ড রাখা থাকবে। তাতে ম্যাচ শুরুর আগে মেসির ফুটবলজীবনের মন্তাজ ফুটিয়ে তোলা হবে ও সোসাল মিডিয়াতেও প্রচার করা হবে একসঙ্গে।

মেসির আর্জেন্টিনা সিনিয়র দলের অভিষেক ঘটেছিল ২০০৫ সালে। দেশের জার্সিতে করেছেন ১২৫ গোল। যা আর্জেন্টিনার আর কোনও ফুটবলারের নেই। আর্জেন্টিনার হয়ে ৬টি বিশ্বকাপে অংশ নিয়েছেন মেসি। কাতার ২০২২য়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা মেসির নেতৃত্বে। ৩৯ বছর মেসির দখলে রয়েছে সবচয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড। খেলেছেন ৩৪ ম্যাচ, তার মধ্যে জিতেছেন ২৩টি। মেসির আন্তর্জাতিক বড় সাফল্যের মধ্যে রয়েছে দু’‌বার কোপা আমেরিকা জয়, বিশ্বকাপে গোল্ডেন বল পুরস্কার প্রাপ্তি ও রেকর্ডসংখ্যক বার ব্যালন ডি’‌ওর খেতাব লাভ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...