অলস্পোর্ট ডেস্ক: বিশ্বকাপের বল গড়াতে তিন মাসও বাকি নেই। অথচ তার আগে আর্জেন্টিনা ফুটবল দল নিজেদের যাচাই করার সুযোগ হারালো ইওরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে ফাইনালিসিমা বাতিল হয়ে যাওয়ায়। কিন্তু আরব দুনিয়ার ভয়ঙ্কর যুদ্ধের কারণে ২৭ মার্চ কাতারে অনুষ্ঠেয় ফাইনালিসিমা আয়োজনের অনুমতি মেলেনি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ম্যাচটির নতুন কোন তারিখ ঠিক করতে পারেনি উয়েফা সঙ্গে কথা বলেও। শুধু তাই নয় কাতারের সঙ্গে আর্জেন্টিনার প্রীতি ম্যাচটিও বাতিল করতে হয়ে বর্তমান পরিস্থিতিতে। এটা কিছুটা চিন্তায় রাখছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনিকে।
কাতারে ২০২২ বিশ্বকাপ জেতার পর সাউথ আমেরিকান কোয়ালিফাইং রাউন্ডে ১৮ ম্যাচের মধ্যে ৪টিতে হার আর্জেন্টিনার। বিশ্বকাপ জেতার পর মেসির নেতৃত্বে ২০২৪ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়। খেলেছে ১১টি প্রীতি ম্যাচ। জিতেছে সবকটাই। আর্জেন্টিনা কোচ স্কালোনির লক্ষ্য ছিল স্পেনের বিরুদ্ধে ফাইনালিসিমাতে দলের ফুটবলারদের বর্তমান অবস্থা বুঝে নেওয়া, একইসঙ্গে নতুনদের ক্ষমতা দেখে নেওয়া। মেসির ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যে ধোঁয়াশা রয়ে গেছে, সেটা কাটানো সম্ভব হত, ফাইনালিসিমা হলে।
ফাইনালিসিমা ও প্রীতি ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় নতুন প্রতিপক্ষের খোঁজ করছে আর্জেন্টিনা প্রবল ভাবে। তবে এখনও কিছু ঠিক হয়নি। কোচ স্কালোনির মতে, ‘ বিশ্বকাপের আগে ফুটবলারদের সেরা ছন্দে থাকাটা জরুরি। তার জন্য প্রস্তুতি ম্যাচ খেলাটা খুব জরুরি। দেখা যাক, সেটা সম্ভব হয় কিনা। নইলে ফুটবলারদের কিছুটা ভাগ্যের দরকার ফর্মের শিখরে থাকতে।’
এই প্রথমবার কোনও ইওরোপিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ না খেলেই ২০২৬ বিশ্বকাপের মঞ্চে হাজির হতে পারে আর্জেন্টিনা। তার জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বানিজ্যিক ফায়দা লোটার স্ট্র্যাটেজির কারণে। সেই লক্ষ্যপূরণেই নীচের সারির দলগুলোর বিরুদ্ধে আর্জেন্টিনাকে খেলানো সিদ্ধান্ত নিয়েছিল তারা। ২০২২ কাতার বিশ্বকাপের আগে যেখানে জার্মানি, ইতালি, এস্তোনিয়া, মতো দলের বিরুদ্ধে ম্যাচ খেলে নিজেকে তৈরি করেছিল আর্জেন্টিনা, সেখানে গত সাড়ে ৩ বছরে বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হয়েছে কুরাসাও, ইন্দোনেশিয়া, এন সালভাদোর, গুয়েতামালা, পুয়ের্তো রিকো, অ্যাঙ্গোলার মতো দলের বিরুদ্ধে। শোনা যাচ্ছে সেনেগালের সঙ্গে আর্জেন্টিনার যে ম্যাচ হওয়ার কথা ছিল, সেটাও হচ্ছে না।
আর্জেন্টিনা শিবির এখনও নিশ্চিত নয়, মেসি ২০২৬ বিশ্বকাপে দেশের জার্সি গায়ে ষষ্ঠবার খেলতে নামবেন কিনা। এনিয়ে একটা ধোঁয়াশা তিনি রেখে দিয়েছেন। কোচ স্কালোনি যখন বারবার মেসিকে দলে চাইছেন খেতাব ধরে রাখতে, তখন মেসি খোলসা করে কিছু বলছেন না। বরং জানিয়েছেন, ‘ আমি দিন ধরে ধরে এগোচ্ছি। সত্যি বলতে কী, বিশ্বকাপের ঠিক আগে আমি কতটা খেলার মতো জায়গায় থাকব বা মানসিক ভাবে তাগিদ অনুভব করব, তারওপর বিশ্বকাপে খেলা নির্ভর করছে।’
তবে বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ যেখানে আমেরিকায়, আর মেসি খেলেন এমএলএসে মিয়ামিতে, যারা এবার লিগ জিতে ইতিহাস গড়েছে, মেসি টুর্নামেন্টের সেরা হয়েছেন, সেখানে আমেরিকায় মেসিহীন বিশ্বকাপটা অনেকটা শিবহীন যজ্ঞ হয়ে যাবে, তিনি না খেললে। সেটা যে স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চাইবেন না, এটা বলাই বাহুল্য।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
