অলস্পোর্ট ডেস্ক: বর্ণবৈষম্যমূলক কোনও আচরণ বা মন্তব্য ফুটবল মাঠে এতটুকু সমর্থন করে না ফিফা। বরং খেলার মাঠে কোনও দলের ফুটবলার, কর্তা, সমর্থকদের সঙ্গে এমন কিছু ঘটলে কড়া হতে তা দমন করে ফিফা। ইতিমধ্যেই ফিফা এমন আচরণে জড়িত ব্যক্তি, তিনি ফুটবলার থেকে সমর্থন যেই হোন না কেন, তাঁকে বা তাঁদের কড়া শাস্তি দিয়েছে। ফুটবল মাঠে ফিফার স্পষ্ট ভাষার শ্লোগান থাকে, সে নো টু রেসিজম।
ভারতীয় ফুটবলে এইধরনের ঘটনা বিরল। তবু কখনও সখনও এমন অবাঞ্ছনীয় ঘটনা ঘটে। এবং তা ফুটবল দল ও সেই দলের কর্তাদের অস্বস্তির মাঝে ফেলে দেয়। তেমনই ঘটেছে কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসির মধ্যে আইএসএলের ম্যাচে। বেঙ্গালুরু এফসি সেই ঘটনার ভিডিও সামনে আসতে রীতিমতো ক্ষুব্ধ। আর তারা সেই আচরণের তীব্র নিন্দাই শুরু করছে তাই নয়, কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বেঙ্গালুরু এফসি কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি কান্তিরাভা স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি। ওই ম্যাচের একটি ভিডিও সোসাল মিডিয়ায় ঘুরছে, যাতে দেখা যাচ্ছে কেরালা ব্লাস্টার্সের ফুটবলার সম্পর্কে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করা হয়েছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও চরম নিন্দনীয়।
বেঙ্গালুরু এএফসি বার্তা, আমরা এই ব্যবহারের তীব্র প্রতিবাদ করছি। বর্ণবৈষম্যমূলক সবধরনের আচরণ অসমর্থনযোগ্য। নিন্দা জানানোর ভাষা নেই। আমাদের খেলাধুলোয় এই ধরনের ব্যবহারের কোনও জায়গা নেই। এবং এটা বেঙ্গালুরু এফসির মূল্যবোধ ও ভাবমূর্তির সম্পূর্ণ বিপরীত।
বেঙ্গালুরু এফসি এও জানিয়েছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তদন্ত ও খোঁজ চালাচ্ছে সেই দোষী ব্যক্তিকে চিহ্নিত করতে। এবং তারপর তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার। একইসঙ্গে দলের সকল সমর্থকের কাছে আবেদন রাখছে, ক্লাবের সম্মান রক্ষার্থে এই ধরনের আচরণ না করে, বরং তারা যেন ক্লাবের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে বড় ভূমিকা নেয়। বেঙ্গালুরু এফসি সবধরনের বর্ণবৈষম্য ও ভেদমূলক আচরণের বিপক্ষে যেমন ছিল বরাবর, আগামী দিনেও থাকবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
