অলস্পোর্ট ডেস্ক: এক ম্যাচ বাকি থাকতেই আই লিগ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল কলকাতার দল মহমেডান এসসির। আর তার সঙ্গে খুলে গিয়েছিল আইএসএল-এ খেলা। উৎসবের শুরু সেই থেকেই। চলছেই। শনিবার ঘরের মাঠে ছিল লিগের শেষ ম্যাচ। সেই ম্যাচেই আই লিগ জয়ের উৎসবের পরিকল্পনা আগে থেকেই পরিকল্পিত ছিল। কিন্তু শেষ ম্যাচ হেরেই আই লিগ জয়ের উৎসবে মাততে হল মহমেডানকে। বর্তমান আই লিগ চ্যাম্পিয়নরা ঘরের মাঠে দিল্লি এফসির কাছে ১-৩ গোলে হেরে গেল। তবে তাতে আই লিগের জয়ের উৎসবে ছিটেফোটাও ভাঁটা পড়ল না।
ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যেই এগিয়ে গিয়েছিল দিল্লি। গোল করেন আলিশের খোলমুরোদভ। এদিন চ্যাম্পিয়ন দলের জন্য গলা ফাটাতে আর জয়ের উৎসবে সামিল হতে গ্যালারি ভরিয়েছিলেন সমর্থকরা। উপস্থিত ছিলেন সাবির আলির মতো প্রাক্তন ফুটবলার থেকে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যান চৌবে। তিনিই চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন। কিন্তু সবার সামনে জিতে ট্রফি হাতে তোলা হল না। য়দিও ট্রফি আগেই হাতে উঠে গিয়েছিল।
যদিও এই ম্যাচে মূল দলকে নামাননি মহমেডান কোচ চের্নিশভ। যে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল মহমেডান সেই দলের সাত জন প্লেয়ারই ছিলেন বিশ্রামে। যার ফল পেতে হল হাতেনাতে। তবে কেন তিনি শেষ ম্যাচের জন্য পুরো দলকে খেলালেন না তা তিনিই বলতে পারবেন। কিছুক্ষণের মধ্যেই গোয়ারির গোলে ২-০ করে ফেলে দিল্লি। তার সঙ্গে ছিল আত্মতুষ্টি আর কোনও লক্ষ না থাকা।
এর পর অতিরিক্ত সময়ে ৩-০ করে দেয় দিল্লি এফসি। দিল্লির হয়ে শেষ গোলটি করেন বারবোজা। শেষ মুহূর্তেএক গোল করে ব্যবধান কমান মহমেডানের কাসিমভ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
