এক ম্যাচ বাকি থাকতেই আই লিগ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল কলকাতার দল মহমেডান এসসির। আর তার সঙ্গে খুলে গিয়েছিল আইএসএল-এ খেলা।
গত কয়েকবছর ধরেই চেষ্টাটা চলছিল। আইএসএল-এ খেলার লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছিল কলকাতার তিন প্রধানের তিন নম্বর দল মহমেডান ।
আই লিগ ২০২৩-২৪ এবার দলের সংখ্যা বাড়াচ্ছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের লিগ কমিটি মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩-এ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলোচনায় বসেছিল।
